Share this link via
Personality Websites!
478708
9492
মুস্তফার সাহচর্যের বরকতে উজ্জ্বল তারকায় পরিণত হয়ে যেত। রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এরপর অন্যদের প্রশিক্ষণের দায়িত্বভার তাঁর সান্নিধ্যধন্য সাহাবায়ে কেরাম عَلَیْہِمُ الرِّضْوَان গ্রহণ করলেন। সাহাবায়ে কেরাম عَلَیْہِمُ الرِّضْوَان এরপর প্রতিটি যুগে এমন ওলামা ও বুযুর্গগণ আসতে থাকেন, যাঁরা নিজেদের চরিত্রের মাধ্যমে নেকীর দাওয়াত দেওয়ার এই মহান কাজকে এগিয়ে নিয়েছেন। রাজত্ব গঠিত হয়েছে এবং বিলুপ্ত হয়েছে, সরকার প্রতিষ্ঠিত হয়েছে ও শেষ হয়েছে, নগর গড়ে উঠেছে এবং ধ্বংসও হয়েছে; কিন্তু আল্লাহ পাকের এই নেক বান্দাগণ নেকীর দাওয়াত দেওয়ার এই গুরুত্বপূর্ণ কাজ কখনো ছেড়ে দেননি। এই মহান ব্যক্তিগণ যখন নিজেদের উপর খোদায়ী হুকুম কার্যকর করলেন, তখন আল্লাহ পাক তাঁদের শাসন ও রাজত্ব মানুষের অন্তরে প্রতিষ্ঠিত করে দিলেন এবং তাঁদের মাথায় নিজ বেলায়তের মুকুট শোভিত করলেন।
اَلْحَمْدُ لِلّٰه এই সকল পুণ্যময় মহান ব্যক্তিত্বের অন্যতম হলেন হুযুর গাউসে আযম জিলানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ, যিনি লোভ ও ভীতি থেকে মুক্ত হয়ে কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবনের প্রতিটি মুহুর্ত মানুষের সংশোধনের উদ্দেশ্যে ওয়াকফ করেছিলেন এবং তাদের আখিরাত সুন্দর করার জন্য সারাজীবন কর্মব্যস্ত ছিলেন। আল্লাহ পাক তাঁকে সুউচ্চ মর্যাদায় ভূষিত করেছিলেন। গাউসে পাকের শান দেখুন যে, তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ জন্মগতভাবেই আল্লাহ পাকের ওলী ছিলেন। (তাফরীহুল খাতির, পৃষ্ঠা: ৫৮) গাউসে পাকের শান দেখুন যে, তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ জন্মের পরপরই রোযা রেখেছিলেন; সেহেরীর সময় দুধ পান করতেন এবং সূর্যাস্তের পর রোযার ইফতার করতেন। গাউসে পাকের শান দেখুন যে, পাঁচ (৫) বছর বয়সে যখন 'বিসমিল্লাহ খানি'র আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়,
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami