Share this link via
Personality Websites!
478706
9492
তাছাড়া اَلْحَمْدُ لِلّٰه আমীরে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ শিশুদের মাদানী প্রশিক্ষণের জন্য শিশুদের সত্য কাহিনীসমূহ লিখেছেন; যার মধ্যে অত্যন্ত আকর্ষণীয় শিরোনাম রয়েছে, বর্ণনাভঙ্গিও অতি সহজ রাখা হয়েছে, যাতে শিশুরা সহজে বুঝতে পারে। সাথে বিভিন্ন জায়গায় রূপরেখা বা চিত্র দেওয়া হয়েছে, যাতে শিশুদের কাছে আকর্ষণীয় মনে হয়। শিশুদের এই কাহিনীসমূহ মাকতাবাতুল মদীনা থেকে হাদিয়া দিয়ে সংগ্রহ করুন; আর যদি ওয়েবসাইট থেকে পড়তে চান, তবে দাওয়াতে ইসলামীর ওয়েবসাইট www.dawateislami.net থেকে আপনারা এই কাহিনীসমূহ পড়তে পারবেন, ডাউনলোড করতে পারবেন এবং এর প্রিন্টও বের করতে পারবেন। এই পুস্তিকাসমূহের নাম হলো: (১) নূর ওয়ালা চেহারা, (২) ফেরাউনের স্বপ্ন, (৩) ছেলে হলে এমন, (৪) মিথ্যুক চোর।
হায়! শিশুদেরকে ভূত-প্রেত ও জিনের কাহিনী পড়ানো বা শোনানোর পরিবর্তে আমরা যদি এই সত্য ইসলামী কাহিনীগুলো শিশুদের পড়াই বা শোনাই, তবে اِنْ شَآءَ الله আমরা দেখতে পাব যে, আমাদের সন্তানেরা দ্বীনি পরিবেশে গড়ে উঠছে।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
হে আশিকানে গাউসে আযম! আমরা হুযুর গাউসে আযম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ সম্পর্কে শুনছিলাম। আসুন! তাঁর সম্পর্কিত আরও ঘটনা শ্রবণ করি;
আল্লাহ পাকের ওলীকে বসার জায়গা দাও
হুযুর গাউসে আযম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর শাহজাদা শায়খ আব্দুর রাজ্জাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বর্ণনা করেন: একবার হুযুর গাউসে আযম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কে প্রশ্ন করা হলো: আপনি নিজের ওলী হওয়ার কথা কখন
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami