Share this link via
Personality Websites!
478705
9492
করছেন যে, আসলে সেই পদ্ধতিটি কী, যা বাস্তবায়ন করলে এতো বরকত নসীব হতে পারে? আরয হলো; সকল ইসলামী ভাই এই পদ্ধতিটি নিজেদের ঘরে বাস্তবায়ন করুন, যাতে আমাদের সন্তানদের প্রশিক্ষণও হয় এবং তারা শৈশব থেকেই 'আল্লাহ আল্লাহ' বলায় অভ্যস্ত হয়ে উঠে।
মনোযোগ দিয়ে শুনুন, সেই পদ্ধতিটি কী? জী হ্যাঁ! সেই পদ্ধতিটি হলো; মাদানী চ্যানেল দেখা!!! আমাদের মাঝে এই মুহূর্তে হয়তো এমন বহু আশিকানে রাসূল রয়েছেন, যাদের ঘরে মাদানী চ্যানেল চলার বরকতে বিপুল বরকত লাভের পাশাপাশি সন্তানদের সঠিক প্রশিক্ষণও হয়েছে। যে ঘরে এখনও মাদানী চ্যানেল চালানো হয়নি কিংবা মাঝে মাঝে চলে, সেই ঘরের লোকেরাও একবার মাদানী চ্যানেল চালিয়ে দেখুন। এতে আসলে এমন কী রয়েছে যার বরকতে এতো বরকত লাভ হয়? আপনারা যখনই মাদানী চ্যানেল চালাবেন, হয় তো কুরআন তিলাওয়াতের সুর ভেসে আসবে, নতুবা না'তে মুস্তফার সুর প্রতিধ্বনিত হবে; কখনো হালাল-হারামের মাসআলা বর্ণনা করা হচ্ছে, কখনো সুন্নাতে ভরা বয়ানের মাধ্যমে নেকীর দাওয়াত দেওয়া হচ্ছে। মোটকথা দিন হোক বা রাত, মাদানী চ্যানেল সবসময় আমাদের এবং আমাদের সন্তানদের কোনো না কোনো নেক কথা শোনাবে, ভালো কিছু শেখাবে। আমরা একবার ঘরে মাদানী চ্যানেল লাগিয়েই দেখি না! اَلْحَمْدُ لِلّٰه মাদানী চ্যানেলে শিশুদের জন্য "Kids Madani Channel" নামে বিশেষ সম্প্রচার শুরু হয়েছে, যার স্থায়িত্ব দুই ঘণ্টা। অতএব এই সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের ছেলে-মেয়েদের দুই ঘণ্টার এই সংক্ষিপ্ত সম্প্রচার অবশ্যই দেখান এবং এর বরকত লাভ করুন।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami