Share this link via
Personality Websites!
478704
9492
মাকতাবাতুল মদীনার কিতাব ”ইসলামী যিন্দেগী”-তে সন্তানদের লালন-পালনের ইসলামী পদ্ধতি বর্ণিত হয়েছে, যার সারসংক্ষেপ হলো: * সন্তান যখন কথা বলার উপযুক্ত হয়, তখন তাকে আল্লাহ পাকের নাম শেখান। পূর্বেকার মায়েরা 'আল্লাহ আল্লাহ' বলে সন্তানদের ঘুম পাড়াতেন; কিন্তু আফসোস! আজকাল সন্তানের কাছে নানা ধরনের মিউজিকযুক্ত খেলনা রাখা হয়। * সন্তানের যখ বোধশক্তি হয়, তখন তার সামনে এমন কোনো কাজ করা উচিত নয়, যা সন্তানের চরিত্রের উপর কুপ্রভাব ফেলে। কেননা শিশুরা তাদের সামনে করা কাজের অনুকরণ করে। অতএব তাদের সামনে নামায পড়ুন, কুরআনে করীম তিলাওয়াত করুন, যাতে তাদের মাঝেও এসব অভ্যাস গড়ে উঠে। * সন্তান যখন বেশ সজ্ঞান হয়ে উঠবে, তখন তাকে কলেমা, নামায, ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল এবং অযু, গোসল ইত্যাদির আহকাম শেখানো উচিত।
(ইসলামী যিন্দেগী, পৃষ্ঠা: ৩০)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! সন্তানদের লালন-পালনের জন্য একটি অতি চমৎকার ও সহজ পদ্ধতি রয়েছে, যা যদি প্রতিটি ঘরে চালু হয়ে যায়, ঘরের মুরুব্বি বা অভিভাবকগণ যদি এই পদ্ধতি বাস্তবায়ন করেন, তবে আল্লাহ পাকের রহমতে আশা করা যায় যে, আমাদের সন্তানেরা শৈশব থেকেই 'আল্লাহ আল্লাহ' বলা শিখবে, না'ত গুনগুন করবে, দরুদ ও সালাম পাঠ করবে। এই পদ্ধতি অবলম্বনের বরকতে সন্তানদের প্রশিক্ষণের পাশাপাশি প্রতিটি ঘরে সুন্নাতের বসন্ত আগমন শুরু হবে, এই পদ্ধতি অবলম্বনের বরকতে প্রতিটি ঘর শান্তির নীড়ে পরিণত হবে এবং ঘর থেকে বালা-মুসিবত দূর হবে। আশিকানে রাসূল হয়তো চিন্তা
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami