Share this link via
Personality Websites!
478703
9492
রমযানুল মুবারক সুবহে সাদেকের সময় দুনিয়ায় তাশরীফ আনেন; সে সময় তাঁর ওষ্ঠদ্বয় ধীরে ধীরে নড়াচড়া করছিল এবং ”আল্লাহ আল্লাহ” ধ্বনি আসছিল। (মুন্নার লাশ, পৃষ্ঠা: ৪-৫)
প্রিয় ইসলামী ভাইয়েরা! সাধারণত দেখা যায় যে, শৈশবে শিশুরা খেলাধুলার প্রতি আকৃষ্ট থাকে এবং পড়াশোনা থেকে দূরে পালায়; অথচ আমাদের গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর শান দেখুন যে, শৈশব থেকেই খেলাধুলার প্রতি তাঁর কোনো আগ্রহ ছিল না। তিনি অত্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতেন এবং পবিত্র মুখ দিয়ে কখনো নির্বুদ্ধিতার কোনো কথা বের হতো না। নিজের শৈশব সম্পর্কে তিনি নিজেই বলেন: বয়সের প্রারম্ভিক সময়ে যখনই আমি ছেলেদের সাথে খেলতে চাইতাম, তখনই গায়েব থেকে আওয়াজ আসত: ”খেলাধুলা থেকে বিরত থাকো।” তা শুনে আমি থেমে যেতাম এবং আমার চারপাশে দৃষ্টি দিতাম, কিন্তু বলার মতো কাউকে দেখতে পেতাম না। এতে আমার কিছুটা ভীতি অনুভূত হতো; আমি দ্রুত দৌঁড়ে ঘরে চলে আসতাম এবং মহীয়সী আম্মাজান رَحْمَۃُ اللهِ عَلَیْہَا এর কোলে লুকিয়ে যেতাম। আমার ঘুম আসলে তৎক্ষণাৎ আমার কানে এসে আমাকে সতর্ক করে দেওয়া হতো যে, ”তোমাকে এইজন্য সৃষ্টি করা হয়নি যে, তুমি ঘুমিয়ে কাটাবে।”
(বাহজাতুল আসরার, পৃষ্ঠা: ৪৮)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
সন্তানদের 'আল্লাহ আল্লাহ' বলা শেখান
হে আশিকানে গাউসে আযম! আমাদেরও উচিত নিজেদের সন্তানদের অন্যান্য অনর্থক কথা শেখানোর পরিবর্তে আল্লাহ পাক এবং তাঁর রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর যিকির শেখানো। اِنْ شَآءَ الله এতে সন্তানদের উপর ভালো প্রভাব পড়বে;
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami