Share this link via
Personality Websites!
478702
9492
আন্তরিকতা, কল্যাণ-কামনা ও স্নেহের কিছু ঘটনাও বর্ণনা করা হবে।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! হুযুর গাউসে আযম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এমন এক পবিত্র ও মহান ব্যক্তিত্ব, যাঁর জন্মের পূর্বেই স্বয়ং মুস্তফা জানে রহমত صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم, অন্যান্য আম্বিয়ায়ে কেরাম عَلَیْهِمُ السَّلَام এবং বিভিন্ন আউলিয়ায়ে এযাম رَحِمَہُمُ اللهُ عَلَیْہِمْ اَجْمَعِیْن তাঁর বেলায়েতের সুসংবাদ প্রদান করেছিলেন;
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم শুভ জন্মের সুসংবাদ দান করেন
মাহবুবে সুবহানী শায়খ আব্দুল কাদের জিলানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর সম্মানিত পিতা হযরত সৈয়দ আবু সালেহ মূসা জঙ্গী দোস্ত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ হুযুর গাউসে আযম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর শুভ জন্মের রাতে স্বপ্নে দেখলেন যে, রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সাহাবায়ে কেরাম عَلَیْہِمُ الرِّضْوَان এবং আউলিয়ায়ে এযাম رَحِمَہُمُ اللهُ عَلَیْہِمْ اَجْمَعِیْن এর সাথে তাঁর ঘরে তাশরীফ এনেছেন এবং এই মুবারক বাণী দ্বারা তাঁকে সম্বোধন করে সুসংবাদ দান করলেন: ”হে আবু সালেহ! আল্লাহ পাক তোমাকে এমন এক পুত্র দান করেছেন, যিনি ওলী, তিনি আমার এবং আল্লাহ পাকের প্রিয়; আউলিয়ায়ে কেরাম ও আক্বতাবগণের (رَحِمَہُمُ اللهُ عَلَیْہِمْ اَجْمَعِیْن) মাঝে তাঁর শান ও মর্যাদা ঠিক তেমনই হবে, যেমন আম্বিয়ায়ে কেরাম এবং রাসূলগণের عَلَیْهِمُ السَّلَام মাঝে আমার শান ও মর্যাদা।” (সীরাতে গাউসুস সাক্বালাঈন, পৃষ্ঠা: ৫৫)
প্রিয় ইসলামী ভাইয়েরা! হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ জন্মগত ওলী ছিলেন। তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তখনও তাঁর মহীয়সী আম্মাজান رَحْمَۃُ اللهِ عَلَیْہَا এর পবিত্র গর্ভে ছিলেন; মহীয়সী আম্মাজান رَحْمَۃُ اللهِ عَلَیْہَا এর যখনই হাঁচি আসত এবং তিনি ”اَلْحَمْدُ لِلّٰه” বলতেন, তখন তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ গর্ভ থেকেই উত্তরে ”یَرْحَمُكَ الله” বলতেন। তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ পহেলা
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami