Share this link via
Personality Websites!
478711
9492
প্রতিটির ব্যাপারে আমার জিজ্ঞাসায় হযরত আল্লামা ইবনে জাওযী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ 'না' সূচক মাথা নেড়ে বলতে থাকলেন যে, এই তাফসীর আমার জানা নেই। (আখবারুল আখইয়ার, পৃষ্ঠা: ১১। বাহজাতুল পৃষ্ঠা: ২২৪। যুবদাতুল আসার, পৃষ্ঠা: ৫২)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
শায়খ ইমাম আবু আব্দুল্লাহ বিন আহমদ বিন কুদামাহ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: হযরত সৈয়দ শায়খ আব্দুল ক্বাদের জিলানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ইলম অর্জনের জন্য বহু চেষ্টা-সাধনা করেছেন। তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তৎকালীন যুগের বহু ওলামা এবং নিজ যুগের সুপ্রসিদ্ধ বুযুর্গদের নিকট থেকে ইলম অর্জন করেছিলেন। যার ফলশ্রুতিতে তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ নিজ যুগের ওলামা ও বুযুর্গগণের মাঝে সর্বোচ্চ মর্যাদায় অধিষ্ঠিত হলেন। ইলম অর্জনের জন্য তিনি বহু কষ্ট ও বিপদের মুখোমুখি হয়েছেন। পরিশেষে তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ দুনিয়াবী কাজকর্ম থেকে সম্পর্ক ছিন্ন করে আল্লাহর যিকির ও নেকীর দাওয়াত প্রদানে মগ্ন হয়ে গেলেন। যুগজুড়ে তাঁর সুখ্যাতি ছড়িয়ে পড়ল; দ্বীনের সুউচ্চ পদমর্যাদা তাঁর কারণে প্রকাশিত হলো, ইলমের মর্যাদা তাঁর কারণে বৃদ্ধি পেতে লাগল এবং শরীয়তের বাহিনী তাঁর উসিলায় শক্তি লাভ করতে লাগল। ওলামাদের এক সুবিশাল দল তাঁর দিকে ধাবিত হলো এবং তাঁর শিষ্যত্ব গ্রহণের সম্মান লাভ করল। বহু ফুক্বাহা, শীর্ষস্থানীয় ওলামা এবং উচ্চমর্যাদাসম্পন্ন পীরানে কেরাম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তাঁরই নিকট থেকে খেলাফতের মুকুট পরিধান করলেন।
(নুযহাতুল খাতিরিল ফাতির, পৃষ্ঠা: ১৯-২০)
হযরত শায়খ মুহাম্মদ বিন ইয়াহইয়া رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: যখন গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ইলমে দ্বীন সমাপ্ত করলেন, তখন পাঠদান এবং ফাতাওয়া প্রদানের পদে অধিষ্ঠিত হলেন। এর পাশাপাশি মানুষকে নেকীর দাওয়াত প্রদান এবং ইলম ও আমলের প্রদীপ
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami