Share this link via
Personality Websites!
478710
9492
হে আশিকানে গাউসে আযম! হুযুরে গাউসে আযম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ আল্লাহ পাকের মহান ওলী হওয়ার পাশাপাশি নিজ যুগের মহান ইমাম, মুফতী এবং ইলমে দ্বীনের সমুদ্র ছিলেন। তাঁর ইলমী মর্যাদা এতো সুউচ্চ ছিল যে, প্রথিতযশা ওলামায়ে কেরাম তাঁর পবিত্র দরবারে উপস্থিত হয়ে তাঁর ফয়েয ও বরকত এবং তাঁর সান্নিধ্য থেকে প্রচুর বরকত লাভ করতেন;
আসুন! তৎকালীন যুগের সেই মহান ইমাম আল্লামা ইবনুল জাওযী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর একটি ঘটনা শ্রবণ করি;
গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর তাফসীরী দক্ষতা
হযরত হাফেয আবুল আব্বাস আহমদ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: আমি আল্লামা ইবনে জাওযী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর সাথে একবার হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর 'ইজতিমায়ে গাউসিয়া'য় উপস্থিত হলাম। এক ক্বারী কুরআন করীমের তিলাওয়াত করলেন। তিলাওয়াতের পর হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বয়ান শুরু করলেন, যাতে তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তিলাওয়াতকৃত আয়াতে মুবারাকার মধ্য থেকে একটি আয়াতের তাফসীর করতে গিয়ে আয়াতের একটি অর্থ বর্ণনা করলেন। আমি আল্লামা ইবনে জাওযী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কে জিজ্ঞেস করলাম: আপনার কি এই তাফসীর জানা ছিল? তিনি উত্তর দিলেন: হ্যাঁ! আমার জানা ছিল। এরপর হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ একে একে এগারোটি (১১) তাফসীরী বক্তব্য উল্লেখ করলেন। আমার জিজ্ঞাসায় প্রতিবারই আল্লামা ইবনে জাওযী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলতে থাকলেন: এই তাফসীরী বক্তব্যও আমার জানা ছিল। হযরত হাফেয আবুল আব্বাস رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: হুযূর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ উক্ত একটি আয়াতে মুবারাকার চল্লিশটি (৪০) তাফসীরী বক্তব্য বর্ণনা করলেন এবং প্রতিটি তাফসীরের মুফাসসীরের নামও উল্লেখ করলেন; কিন্তু এগারোটি (১১) তাফসীরের পর থেকে
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami