Share this link via
Personality Websites!
478709
9492
তখন তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ اَعُوْذُبِاللهِ مِنَ الشَّیْطٰنِ الرَّجِیْم এবং بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِیْم পাঠের পর ১৮ পারা মুখস্থ শুনিয়ে দেন এবং বললেন: আমার আম্মাজানেরও (رَحْمَۃُ اللهِ عَلَیْہَا) এতোটুকুই মুখস্থ ছিল; তিনি পড়তেন, আর আমি শুনে শুনেই মুখস্থ করে নিয়েছি। (মুন্নার লাশ, পৃষ্ঠা: ৪) গাউসে পাকের শান দেখুন যে, তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ৪০ বছর পর্যন্ত ইশার ওযু দিয়ে ফজরের নামায আদায় করেন; তাঁর নিয়ম ছিল যখনই বে-ওযু হতেন, তখনই সাথে সাথে অযু করে ২ রাকাত নফল নামায আদায় করে নিতেন। (বাহজাতুল আসরার, পৃষ্ঠা: ১৬৪) গাউসে পাকের শান দেখুন যে, তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ অধিকহারে ইবাদত এবং কুরআনে করীমের তিলাওয়াত করতেন; পনেরো (১৫) বছর পর্যন্ত সারা রাতে একবার কুরআন পাক খতম করতেন (বাহজাতুল আসরার, পৃষ্ঠা: ১১৮) এবং প্রতিদিন এক হাজার (১০০০) রাকাত নফল নামায আদায় করতেন। (গাউসে পাক কে হালাত, পৃষ্ঠা: ৩২) গাউসে পাকের শান দেখুন যে, তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তেরোটি (১৩) শাস্ত্রে বয়ান করতেন। তাঁর মাদরাসায়ে আলিয়ায় মানুষ তাঁর নিকট তাফসীর, হাদীস ও ফিক্বহ ইত্যাদি পড়ত। দুপুরের পূর্বে ও পরে উভয় সময়ে মানুষকে তাফসীর, হাদীস, ফিক্বহ, ইলমে কালাম, ইলমে উসূল এবং ইলমে নাহু পড়াতেন; যোহরের নামাযের পর তাজবীদ ও ক্বিরাআতের সাথে কুরআনে করীম পাঠদান করতেন। (বাহজাতুল আসরার, পৃষ্ঠা: ২২৫) গাউসে পাকের শান দেখুন যে, তাঁর বরকতময় হাতে পাঁচ শতাধিক (৫০০) অমুসলিম ইসলাম গ্রহণ করেছিল এবং এক লক্ষাধিক ডাকাত, চোর, দাঙ্গাবাজ এবং বড় বড় গুনাহে লিপ্ত ব্যক্তি তাওবা করেছিল। (বাহজাতুল আসরার, পৃষ্ঠা: ১৮৪)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami