Share this link via
Personality Websites!
478691
9491
হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর বরকতময় পবিত্র সত্ত্বা তো কারামত ও উৎকর্ষতার সমাহার বটেই, কেবল তাঁর বরকতময় নামেরই এই বরকত যে, যেখানে স্মরণ করা হয় ক্ষতিকর হিংস্র প্রাণী থেকেও মুক্তি লাভ হয়। একটু ভেবে দেখুন! যখন হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর নামেরই এই বরকত, মর্যাদা ও কারামত যে, হিংস্র পশুরা তাঁর নাম শুনে আক্রমণ করে না, ক্ষতিকর প্রাণী কষ্ট দেয় না, তবে তাঁর পবিত্র সত্ত্বা কতোটা কারামতপূর্ণ এবং সুউচ্চ মর্যাদাবান হবে!
আসুন! কারামতের সংজ্ঞা শ্রবণ করি;
মাকতাবাতুল মদীনার কিতাব ”কারামাতে সাহাবা” এর ৩৬ পৃষ্ঠায় রয়েছে: মুত্তাকী মুমিন বান্দা থেকে যদি এমন কোনো দূর্লভ ও বিস্ময়কর বিষয় প্রকাশ পায়, যা সাধারণত সচরাচর ঘটে না, তবে তাকে 'কারামত' বলে। এই জাতীয় বিষয়াদি যদি নবীগণ عَلَیْهِمُ السَّلَام থেকে নবুওয়ত ঘোষণার পূর্বে প্রকাশ পায় তবে তাকে 'ইরহাস' এবং নবুওয়ত প্রকাশের পর প্রকাশ পেলে 'মু'জিযা' বলা হয়। আর যদি সাধারণ মুমিনদের থেকে এমন কোনো বিষয় প্রকাশ পায় তবে তাকে 'মাউনাত' বলে; আর কোনো অমুসলিম থেকে কখনো তার ইচ্ছানুযায়ী এই জাতীয় বিষয় প্রকাশ পেলে তাকে 'ইসতিদরাজ' বলা হয়। (নিবরাস, আক্বসামুল খাওয়ারিক্ব সাবআ, পৃষ্ঠা: ২৭২)
হযরত আল্লামা মাওলানা মুফতী মুহাম্মদ আমজাদ আলী আযমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: আউলিয়ায়ে কেরামের কারামত সত্য; এর অস্বীকারকারী ব্যক্তি পথভ্রষ্ট। (বাহারে শরীয়ত, ১ম অংশ, ১/২৬৮) কারামতের বহু প্রকারভেদ রয়েছে; যেমন: মৃতকে জীবিত করা, অন্ধ ও কুষ্ঠরোগীকে আরোগ্য দান করা, দীর্ঘ দূরত্ব মুহূর্তের মধ্যে অতিক্রম
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami