Share this link via
Personality Websites!
478690
9491
সম্পূর্ণ উদাসীন থাকে। এরপর যখন দুনিয়ায় আসে, তখনও তার জ্ঞান ও চেতনা ফিরে পেতে দীর্ঘ সময়ের প্রয়োজন হয়। কিন্তু কুরবান হয়ে যাই! সরদারে আউলিয়া, হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর বরকতময় পবিত্র সত্ত্বা কেবল শৈশবেই নয়, বরং যখন তাঁর জন্মও হয়নি, তখনও তাঁর অবস্থা সবার চেয়ে আলাদা ছিল। তিনি শৈশব থেকেই কারামতের অধিকারী ছিলেন; বরং এই দুনিয়ায় তাশরীফ আনার পূর্বে এবং জন্মের পর তাঁর থেকে বহু কারামত প্রকাশ পেয়েছিল;
তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ রমযানুল মুবারকের পহেলা তারিখ সোমবার সুবহে সাদিকের সময় দুনিয়ায় শুভাগমন করেন; সে সময় তাঁর ওষ্ঠদ্বয় ধীরে ধীরে নড়াচড়া করছিল এবং ”আল্লাহ আল্লাহ” যিকিরের ধ্বনি আসছিল।
(মুন্নার লাশ, পৃষ্ঠা: ৩)
হে আশিকানে গাউসে আযম! নিঃসন্দেহে এটি আল্লাহ পাকের দয়া ও অনুগ্রহ ছিল যে, তিনি তাঁকে শৈশবেই বহু কারামত দ্বারা ধন্য করেছিলেন। তাঁর শান, মর্যাদা ও কারামত সম্পর্কে হযরত শায়খ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন:
মাশায়িখে আউলিয়ার মধ্যে কারামতের দিক দিয়ে কেউই তাঁর সমকক্ষ নন; এমনকি কোনো কোনো মাশায়িখ বলেন: হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর কারামতের দৃষ্টান্ত মুক্তার মালার মতো, যা ছিঁড়ে গেলে একটার পর একটা মুক্তা ঝরতেই থাকে। গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর কারামত গণনা ও পরিমাপের উর্ধ্বে। (আশিআতুল লুমআত, কিতাবুল ফিতান, ৪/৬১০)
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami