Share this link via
Personality Websites!
478688
9491
ড্রাইভিং কোর্স করা হয়, মোটা অঙ্কের ফি পরিশোধ করা হয় এবং দ্রুততম সময়ে ড্রাইভিং শেখার চেষ্টা করা হয়। তদ্রূপ শুরুতে মোবাইল ব্যবহার করতে পারতাম না, কিন্তু মানুষকে জিজ্ঞেস করে করে তাও শিখে নিয়েছি এবং কাউকে জিজ্ঞেস করতে কোনো লজ্জাবোধও হয়নি। ব্যবসা-বাণিজ্য (Business) করতে চাইলে শুরুতেই বহু অভিজ্ঞ ব্যক্তিদের নিকট থেকে পরামর্শ গ্রহণ করা হয়, যাতে ব্যবসায়ের ক্ষতি না হয়ে যায়; এর জন্য আগে থেকেই তথ্য সংগ্রহ করা হয়, লাভ ও ক্ষতির দিকগুলো বিবেচনায় রাখা হয়। অনুরূপভাবে ইংরেজি বলার উদাহরণই নিন; আমাদের সমাজে কেউই ইংরেজি শিখে জন্মায় না, মাতৃভাষা অন্যকিছু থাকে; কিন্তু যখন ইংরেজি শিখে নেয় তখন অনর্গল বলাও শিখে যায়। এমনকি বর্তমানে সন্তানদের তো এতো ইংরেজি শেখানো হয়, যেন তারা স্বয়ং ইংরেজদেরই ইংরেজি পড়াবে! অথচ কুরআনে করীম এতোটুকুও পড়ায় না যা দিয়ে এই হতভাগারা অন্তত নিজেদের নামাযটুকুও বিশুদ্ধ করতে পারে!
প্রিয় ইসলামী ভাইয়েরা! আমাদের উচিত যে, কেবল নিজেই কুরআন তিলাওয়াতের অভ্যাস (Habit) গড়ে তোলাই নয়, বরং নিজেদের পরিবারের সদস্য, বন্ধু-বান্ধব এবং অন্যান্য মুসলমানদেরকেও কুরআন তিলাওয়াত করার দাওয়াত দেওয়া। আর কেবল পড়াই নয়, বরং কুরআন পাককে বোঝাও উচিত যে, এতে কী রয়েছে এবং আমাদের কী করা উচিত? তাও আমাদের জানা থাকা প্রয়োজন; আর এর জন্য কুরআন পাককে তাফসীরসহ পাঠ করাই অধিক ফলপ্রসূ।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! আউলিয়ায়ে কেরাম رَحِمَہُمُ اللهُ عَلَیْہِمْ اَجْمَعِیْن এর মধ্যে মাহবুবে সুবহানী, গাউসে সামদানী, আব্দুল কাদের জিলানী
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami