Share this link via
Personality Websites!
478685
9491
আসুন! সর্বপ্রথম আমরা হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর ইলমী শান ও মর্যাদার উপর একটি ঈমান জাগ্রতকারী ঘটনা শুনি:
হযরত হাফিয আবুল আব্বাস আহমদ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: আমি হযরত আল্লামা আব্দুর রহমান ইবনে জাওযী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর সাথে একবার হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর বয়ানের ইজতিমায় উপস্থিত হলাম। একজন ক্বারী সাহেব কুরআনে করীমের তিলাওয়াত করলেন। তিলাওয়াতের পর হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ওয়াজ শুরু করলেন এবং তিলাওয়াতকৃত আয়াত মুবারাকার মধ্য থেকে একটি আয়াতের তাফসীর এবং এর একটি অর্থ বর্ণনা করলেন। হযরত আবুল আব্বাস رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: আমি আল্লামা ইবনে জাওযী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কে জিজ্ঞেস করলাম: আপনার কি এই তাফসীর জানা ছিল? তিনি উত্তর দিলেন: হ্যাঁ! এই তাফসীরী বক্তব্য আমার জানা ছিল। অতঃপর হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ সেই আয়াতেরই দ্বিতীয় তাফসীর বর্ণনা করলেন। হযরত আবুল আব্বাস رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: আমি পুনরায় আল্লামা ইবনে জাওযী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কে জিজ্ঞেস করলাম: এই তাফসীর কি আপনার জানা আছে? তিনি বললেন: হ্যাঁ! আমার জানা আছে। এরপর তৃতীয় তাফসীর বর্ণনা করলেন। আমি আবারও জিজ্ঞেস করলাম: এই তাফসীরও কি আপনার জানা আছে? তিনি উত্তর দিলেন: হ্যাঁ, আমার জানা ছিল। এরপর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ সেই আয়াতের চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ; এমনকি দশটি (১০) তাফসীর বর্ণনা করলেন। আমি প্রতিটি তাফসীরের পর আল্লামা ইবনে জাওযী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কে জিজ্ঞেস করতাম: আপনার কি এই তাফসীর জানা আছে? আর তিনি প্রতিবার এই উত্তর দিতেন যে, হ্যাঁ! এই তাফসীর আমার জানা আছে। এমনকি হুযূর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ উক্ত আয়াতের এগারোতম (১১তম) তাফসীর বর্ণনা করলেন। এবারও আমার প্রশ্নের
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami