Share this link via
Personality Websites!
478684
9491
জুমার রাতে (অর্থাৎ বৃহস্পতি ও শুক্রবারের মধ্যবর্তী রাত) আমার উপর অধিক পরিমাণে দরুদে পাক পাঠ করে। (কানযুল উম্মাল, কিতাবুল আযকার, ১/২৫০, হাদীস: ২১৭৪)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَفْضَلُ الْعَمَلِ اَلنِّيَّۃُ الصَّادِقَۃُ অর্থাৎ সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল। (জামে সগীর, পৃষ্ঠা: ৮১, হাদীস: ১২৮৪) হে আশিকানে রাসূল, প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়ত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়ত করে নিন, যেমন; নিয়ত করুন,
? ইলমে দ্বীন শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো ? আদব সহকারে বসবো ? বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকবো ? নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো ? যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! রবিউস সানী (রবিউল আখির) মাস চলমান রয়েছে। এটি সেই বরকতময় মাস, যার ১১ তারিখে পীরানে পীর, রওশন যমীর হযরত শায়খ আব্দুল কাদের জিলানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর পবিত্র ওরস মুবারক উদযাপন করা হয়; যাকে আশিকানে গাউসে আযম ফাতেহায়ে ইয়াযদাহামও বলে থাকেন। এই উপলক্ষে আজ আমরা সেই মহান ব্যক্তিত্বের পূণ্যময় আলোচনা, ফযিলত ও কারামতসমূহ, গুণাবলী এবং সংক্ষিপ্ত পরিচিতি (Introduction) শুনব, যাঁকে সারা দুনিয়া ”গাউসে আযম” উপাধি সহকারে জানে। আল্লাহ করুক আমরা যেন সম্পূর্ণ বয়ান একাগ্রচিত্তে এবং ভালো ভালো নিয়ত সহকারে শ্রবণ করার সৌভাগ্য অর্জন করতে পারি।
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami