Share this link via
Personality Websites!
478699
9491
করলেন না। শহরের গভর্নর তাঁর খেদমতে বহু গরু, ছাগল, খাদ্যদ্রব্য, স্বর্ণ, রৌপ্য ও আসবাবপত্র পাঠাল এবং সফরের জন্য বাহন পাঠাল; এছাড়া মানুষ চারদিক থেকে তাঁর খেদমতে উপস্থিত হতে লাগল। তিনি নিজের সঙ্গীদের লক্ষ্য করে বললেন: এই সমস্ত সামগ্রী থেকে আমি আমার অংশ এই পরিবারের সদস্যদের দান করে দিলাম। এ কথা শুনে সঙ্গীরাও আরয করল যে, আমরাও নিজেদের অংশ দান করে দিলাম। এভাবে সেই সমস্ত মালপত্র সেই বৃদ্ধ, বৃদ্ধা এবং মেয়েটিকে দিয়ে দেওয়া হলো। রাতে তিনি সেখানে অবস্থান করলেন এবং সকালে রওয়ানা হলেন। (তাঁর শাহজাদা বলেন:) বহু বছর পর সেই শহরে আমার পুনরায় যাওয়ার সুযোগ হলো; গিয়ে কী দেখতে পাই, সেই বৃদ্ধ সেখানকার অধিবাসীদের মধ্যে সবচেয়ে বেশি ধনী ব্যক্তিতে পরিণত হয়েছে! সে আমাকে বলল: এই সবকিছুই সেই রাতের বরকত; সেই গরু-ছাগলগুলো বংশবৃদ্ধি করেছে এবং বড় হয়েছে, এ সবই সেখান থেকেই অর্জিত। (বাহজাতুল আসরার, পৃষ্ঠা: ১৯৮)
আল্লাহ পাক আমাদের হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর ফয়যান নসীব করুক এবং আমাদেরকে গাউসে পাকের সীরাতের উপর আমল করার তাওফীক্ব দান করুক। اٰمین
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami