Share this link via
Personality Websites!
478698
9491
শায়খ আব্দুল্লাহ জুবায়ী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বর্ণনা করেন: একবার হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ আমাকে লক্ষ্য করে বলেন: আমার দৃষ্টিতে ক্ষুধার্তকে আহার করানো এবং মানুষের সাথে উত্তম আচরণের মাধ্যমে মেলামেশা করা অত্যন্ত পরিপূর্ণ এবং অধিক ফযিলতপূর্ণ আমল। অতঃপর বলেন: আমার হাতে পয়সা টেকে না; সকালে যদি আমার কাছে এক হাজার (১০০০) দীনার আসে, তবে সন্ধ্যা হতে না হতেই তা থেকে একটি পয়সাও অবশিষ্ট থাকবে না, সবই গরীব-অসহায়দের মাঝে বণ্টন করে দেব এবং ক্ষুধার্তদের আহার করাব। (ক্বালায়েদুল জাওয়াহির, পৃষ্ঠা: ৮)
আসুন! হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর দানশীলতা এবং গরীবদের সহায়তা সম্পর্কিত অত্যন্ত চমৎকার একটি ঘটনা শ্রবণ করি;
হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর শাহজাদা হযরত আল্লামা সৈয়দ আব্দুর রাজ্জাক কাদেরী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বর্ণনা করেন: যখন আমার সম্মানিত পিতা প্রসিদ্ধি লাভ করলেন, তখন তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কেবল একবার হজ্ব আদায় করেন। সেই হজ্বের যাতায়াতে আমি তাঁর বাহনের লাগাম ধরে চলতাম। যখন আমরা বাগদাদের দক্ষিণে অবস্থিত একটি শহরে পৌঁছলাম, তখন তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বললেন: এখানে সবচেয়ে গরীব বাড়িটির সন্ধান করো। তাই আমরা একটি বিরান স্থান দেখতে পেলাম, যাতে পশমের একটি তাঁবু ছিল; তাতে এক বৃদ্ধ, এক বৃদ্ধা এবং একটি মেয়ে বাস করত। তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ সেই বৃদ্ধের নিকট থেকে অনুমতি নিলেন এবং সঙ্গীদের নিয়ে সেই বিরান স্থানে অবস্থান করলেন। সেই শহরের মাশায়িখ ও ধনী ব্যক্তিবর্গ তাঁর খেদমতে এসে আরয করল: আপনি আমাদের গরীবখানায় কিংবা অন্য কোনো ভালো বাসস্থানে তাশরীফ নিয়ে চলুন; কিন্তু তিনি তা গ্রহণ
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami