Share this link via
Personality Websites!
478697
9491
অন্যায়-অনাচার দূর হওয়া শুরু করবে, চারদিকে নেকীর বসন্ত ছড়িয়ে পড়বে; আমাদের সমাজ, আমাদের গলি-মহল্লা এবং প্রতিটি ঘর শান্তির নীড়ে পরিণত হওয়া শুরু হবে। সর্বত্র সুন্নাতের বসন্ত নেমে আসবে, ঘৃণার দেয়ালগুলো ভালোবাসার আবহাওয়ায় রূপান্তরিত হওয়া শুরু হবে; বহু বছর ধরে বিচ্ছিন্ন বন্ধু-বান্ধব ও পরিবার-পরিজন পুনরায় একত্রিত হয়ে যাবে, মান-অভিমান দূর হয়ে যাবে, গুনাহগাররা নেককারে পরিণত হবে, নামায কাযা করা ব্যক্তিরা নামাযের নিয়মানুবর্তী হয়ে যাবে, প্রতিটি ঘর থেকে কুরআন তিলাওয়াতের ধ্বনি প্রতিধ্বনিত হতে থাকবে এবং গুনাহ প্রসারকারীরা নেকীর দাওয়াত প্রদানকারীতে রূপান্তরিত হয়ে যাবে।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! আমাদের গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ যুহুদ, তাক্বওয়া, অল্পেতুষ্টি, পরহেযগারী এবং নেকীর দাওয়াত প্রসার করার পাশাপাশি গরীব, অভাবী ও সহায়-সম্বলহীনদের সহায়তা করার মতো গুণাবলিতেও ছিলেন অনন্য। গরীব, অভাবগ্রস্ত ও বিপদগ্রস্তদের সমস্যা সমাধানের আবেগও তাঁর পবিত্র চরিত্রের অবিচ্ছেদ্যঅংশছিল।তিনি
رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কখনো কোনো চাহিদা সম্পন্নের চাহিদা প্রত্যাখ্যান করতেন না, কখনো কোনো অভাবীকে খালি হাতে ফিরিয়ে দিতেন না; বরং এভাবে বলতেন: আমি সমস্ত আমল অনুসন্ধান করে দেখেছি, সেগুলোর মধ্যে খাবার খাওয়ানো চেয়ে শ্রেষ্ঠ কোনো আমল আমি পাইনি। হায়! যদি আমার সাধ্য হতো তবে আমি সকল ক্ষুধার্তকে খাবার খাওয়াতাম!
(ক্বালায়েদুল জাওয়াহির, পৃষ্ঠা: ৩৭)
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami