Share this link via
Personality Websites!
478696
9491
এসেছ? এ কথা শুনে সে অজ্ঞান হয়ে পড়ে গেল। (বাহজাতুল আসরার, পৃষ্ঠা: ১২০)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! বর্ণিত ঘটনা থেকে জানা গেল যে, হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ছিলেন যুহুদ ও তাক্বওয়ার প্রতিচ্ছবি এবং পার্থিব ধন-সম্পদ থেকে সম্পূর্ণ নির্মোহ; এজন্যই তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ সেই খলীফার ধন-সম্পদ প্রত্যাখ্যান করেছিলেন। তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِপদ মর্যাদাধারীদের প্রতাপ ও দাপটে কখনোই প্রভাবিত হতেন না এবং উচ্চপদস্থদের তোষামোদ বা চাটুকারিতাও করতেন না; বরং তাদেরকে পাপে নিমজ্জিত দেখলে নেকীর দাওয়াত দিতেন, ওয়াজ-নসীহত করতেন এবং সর্বতোভাবে তাদের সংশোধনের চেষ্টা করতেন। কেননা ধনীদের তোষামোদ কেবল সেই করে, যার মনে দুনিয়ার তুচ্ছ সম্পদ পাওয়ার লোভ থাকে; পক্ষান্তরে আল্লাহর ওলিগণ তো অল্পেতুষ্টির অমূল্য সম্পদে সমৃদ্ধ থাকেন। তাঁদের দৃষ্টি ধনীদের নশ্বর সম্পদের উপর নয়, বরং আল্লাহর রহমতের উপর নিবদ্ধ থাকে। মনে রাখবেন! কেবল ধন-সম্পদের কারণে ধনীদের সম্মান করা শরীয়তের দৃষ্টিতে নিষিদ্ধ;
দুই-তৃতীয়াংশ দ্বীন বিলুপ্ত হয়ে যায়
বর্ণিত রয়েছে: যে ব্যক্তি কোনো ধনীকে কেবল তার ধন-সম্পদের কারণে অতিরিক্ত খাতির-যত্ন করে, তার দুই-তৃতীয়াংশ দ্বীন বিলুপ্ত হয়ে যায়। (কাশফুল খফা, ২/২১৫, হাদীস ২৪৪২)
হে আশিকানে গাউসে আযম! আমাদের উচিত দুনিয়াদার ধনীদের তোষামোদ-চাটুকারিতা করা এবং কথায় কথায় তাদের মিথ্যে প্রশংসার স্তূপ রচনার পরিবর্তে তাদেরকে নেকীর দাওয়াত ও আখিরাতের চিন্তার মানসিকতা প্রদান করা। নেকীর দাওয়াতের বরকতে আল্লাহ পাক চাইলে আমাদের সমাজ (Society) থেকে
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami