Share this link via
Personality Websites!
478695
9491
চোর, পাপাচারী, ফাসিক, দাঙ্গাবাজ এবং বড় বড় গুনাহে লিপ্ত ব্যক্তি তাওবা করেছিল। (বাহজাতুল আসরার, পৃষ্ঠা: ১৮৪)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! আমাদের গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ অগণিত গুণের অধিকারী হওয়ার পাশাপাশি ইবাদত-বন্দেগী, রিয়াযত, বেলায়ত ও কারামতে যেমন অতুলনীয় ছিলেন, তেমনি তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ যুহুদ, তাক্বওয়া এবং অল্পেতুষ্টিতেও ছিলেন অনন্য। তিনি পার্থিব ধন-সম্পদের প্রত্যাশী একেবারেই ছিলেন না। কোনো ধনী ব্যক্তি (Rich man) যদি তাঁর খেদমতে ধন-সম্পদ প্রদান করত, তবে তিনি তা গ্রহণ করতেন না; বরং তাকে নেকীর দাওয়াত দিতেন এবং তার সংশোধনের প্রচেষ্টা চালাতেন।
শায়খ আবুল আব্বাস খিযির رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বর্ণনা করেন: এক রাতে আমরা বাগদাদে শায়খ আব্দুল কাদের জিলানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর মাদরাসায় অবস্থান করছিলাম। তৎকালীন এক খলীফা তাঁর খেদমতে উপস্থিত হলো এবং সালামের পর আরয করল: আমাকে কিছু উপদেশ দিন! এবং পাশাপাশি ধন-সম্পদের দশটি (১০) থলে প্রদান করল, যা খাদেম বহন করে নিয়ে এসেছিল। তিনি বললেন: আমার এই থলেগুলোর কোনো প্রয়োজন নেই। কিন্তু খলীফা তা ফেরত নিতে অস্বীকার করল এবং তা গ্রহণ করার জন্য পীড়াপীড়ি করল। অতঃপর তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ একটি থলে নিজের ডান হাতে এবং অপরটি বাম হাতে নিলেন এবং উভয়টিকে হাত দিয়ে চেপে নিংড়ালেন; সাথে সাথেই সেগুলো থেকে রক্ত প্রবাহিত হতে লাগল! এরপর তিনি সেই খলীফাকে লক্ষ্য করে বললেন: তুমি কি আল্লাহ পাককে লজ্জা করো না যে, মানুষের রক্ত চুষে নিয়ে আমার কাছে নিয়ে
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami