Share this link via
Personality Websites!
478694
9491
প্রিয় ইসলামী ভাইয়েরা! এই হলো হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর বরকতময় পবিত্র অস্তিত্বের বরকত। নিঃসন্দেহে আমরা হয়তো চিন্তা করছি যে, হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর এতো শান-শওকত, মহত্ত্ব ও উচ্চ মর্যাদা কীভাবে নসীব হলো? তবে মনে রাখবেন! যে সকল মানুষ নিজেদের জীবন আল্লাহ পাকের আনুগত্যে অতিবাহিত করেন, আল্লাহ পাক তাঁদেরকে নিজের প্রকৃত ভালোবাসা দান করেন এবং বহু কারামত দিয়ে ধন্য করেন। এই কারণেই,
আমাদের গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর জীবনের প্রতিটি মুহুর্ত পবিত্র শরীয়তের উপর আমল করে অতিবাহিত হতো। * তিনি ফরয ও ওয়াজিব সমূহের পূর্ণ নিয়মানুবর্তিতা রক্ষা করতেন। * জন্মের সাথে সাথেই তিনি রোযা রেখে নিয়েছিলেন। * চার বা পাঁচ বছর বয়সে যখন 'বিসমিল্লাহ খানি' (পড়াশোনা শুরুর আনুষ্ঠানিকতা) সম্পন্ন করা হয়, তখন তিনি তায়াউয (اَعُوْذُ بِاللهِ مِنَ الشَّیْطٰنِ الرَّجِیْمِ) এবং তাসমিয়া (بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ) এরপর ১৮ পারা মুখস্থ শুনিয়ে দেন এবং বলেন: আমার আম্মাজানেরও (رَحْمَۃُ اللهِ عَلَیْہَا) এতোটুকুই মুখস্থ ছিল; তিনি পড়তেন, আর আমি শুনে শুনেই মুখস্থ করে নিয়েছি। (মুন্নার লাশ, পৃষ্ঠা: ৪) * ৪০ বছর (Forty years) পর্যন্ত ইশার ওযু দিয়ে ফজরের নামায আদায় করেছেন।
* যখনই বে-ওযু হতেন, তখনই সাথে সাথে ওযু করে দুই রাকাত নফল নামায পড়ে নিতেন। (বাহজাতুল আসরার, পৃষ্ঠা: ১৬৪) * প্রতিদিন এক হাজার (১০০০) রাকাত নফল নামায আদায় করতেন। (গাউসে পাক কে হালাত, পৃষ্ঠা: ৩২) * তাঁর কারামতপূর্ণ হাতে পাঁচ শতাধিক (৫০০) অমুসলিম ইসলাম গ্রহণ করেছিল এবং এক লক্ষাধিক ডাকাত,
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami