Share this link via
Personality Websites!
478677
9490
বসবাস শুরু করে, তবে (সেখানকার সার্বিক পরিস্থিতি, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং ব্যয়ের আধিক্যের কারণে এতটাই নিঃস্ব হয়ে যাবে যে) সেও যাকাত নেওয়ার অধিকারী হয়ে যাবে।
হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এমন স্পর্শকাতর পরিস্থিতিতে দ্বীনের খেদমত করেছেন, মুসলিম উম্মাহর নিমজ্জিত প্রায় তরীকে আশ্রয় দিয়েছেন, দ্বীনের মূল শিক্ষাকে পুনরুজ্জীবিত করেছেন এবং মুসলমানদের চরিত্র ও কর্মে কুরআন-সুন্নাত ও দ্বীনি শিক্ষার নূর ছড়িয়ে দিয়েছেন। তাঁর এই অনন্য খেদমতের কারণেই তাঁকে 'মুহিউদ্দীন' (অর্থাৎ দ্বীনকে পুনরুজ্জীবিতকারী) বলা হয়।
'মুহিউদ্দীন' উপাধি কীভাবে লাভ করেছিলেন...?
হুযুর গাউসে আযম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: একদা শুক্রবার ছিল, আমি সফর থেকে ফিরে আসছিলাম। পথিমধ্যে এক স্থানে আমি অত্যন্ত দুর্বল এক ব্যক্তিকে দেখলাম। সে আমাকে সালাম দিল, আমি উত্তর দিলাম। সেই ব্যক্তি বলল: আমাকে তুলে বসিয়ে দিন! আমি তাকে ধরে বসিয়ে দিতেই হঠাৎ তার চেহারা উজ্জ্বল লাবণ্যময় হয়ে উঠল এবং শরীর সতেজ হয়ে গেল। আমি বিস্মিত হলাম; এতে সে বলল: আশ্চর্য হওয়ার কিছু নেই, আমি (আপনার নানা হযরত মুহাম্মদ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর) দ্বীন। (মানুষের অনীহা ও আমলহীনতার কারণে) আমি দুর্বল হয়ে পড়েছিলাম; আল্লাহ পাক আপনার মাধ্যমে আমাকে নতুন জীবন দান করেছেন, আপনি 'মুহিউদ্দীন'। এরপর আমি যখন বাগদাদে পৌঁছলাম এবং জুমার নামায আদায় করলাম, তখন লোকজন ছুটে আমার কাছে আসতে লাগল এবং ”يَا مُحْيِیَ الدِّيْنِ” বলে উচ্চঃস্বরে ডেকে আমার হাত চুম্বন করতে লাগল।
(বাহজাতুল আসরার, পৃষ্ঠা: ১০৯)
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami