Share this link via
Personality Websites!
478676
9490
হযরত কা'বুল আহবার رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত: জান্নাতুল ফিরদাউস বিশেষভাবে সেই ব্যক্তির জন্য, যে নেকীর আদেশ দেয় এবং মন্দ কাজ থেকে নিষেধ করে। (তানবীহুল মুগত্বারীন, পৃষ্ঠা: ২০১)
আল্লাহ পাক যেন আমাদেরকে বেশি বেশি নেকীর দাওয়াত প্রসার করার তাওফীক্ব দান করুক। বিশ্বাস রাখুন! আমরা যদি এই কর্মপন্থা অবলম্বন করি; বোঝার ও বোঝানোর, শেখার ও শেখানোর, সংশোধন করার এবং সংশোধন গ্রহণ করার মানসিকতা যদি ধারণ করি, তবে আমাদের সমাজ একটি আদর্শ সমাজে পরিণত হবে। আল্লাহ পাক আমলের প্রেরণা নসীব করুক। اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ 'মুহিউদ্দীন'
প্রিয় ইসলামী ভাইয়েরা! পঞ্চম হিজরী শতাব্দীতে অর্থাৎ যে যুগে হুযুর গাউসে আযম শায়খ আব্দুল কাদের জিলানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ আগমন করেছিলেন, সে যুগে মুসলিম উম্মাহ নানাবিধ পরীক্ষার সম্মুখীন ছিল। মুসলমানদের আক্বীদা ও বিশ্বাসের উপর আক্রমণ চালানো হচ্ছিল, ভ্রান্ত মতবাদের বিস্তার ঘটছিল, মুসলমানদের চরিত্র ও নীতি-নৈতিকতা ক্ষতবিক্ষত হচ্ছিল, অমুসলিমরা চক্রান্তে মেতে উঠেছিল, আন্দালুসিয়ায় (বর্তমান স্পেনে) মুসলিম শাসন বিলুপ্তির মুখে ছিল, মিশরে অমুসলিমদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল এবং ইরাকে হাসান বিন সাবাহ (নামক মুনাফিক্ব ও অত্যন্ত নির্মম রক্তপিপাসু ব্যক্তি) এর দল হত্যাযজ্ঞ ও লুণ্ঠন চালাচ্ছিল। আর বাগদাদ শরীফ যা তখন খেলাফতের রাজধানী ছিল, সেখানকার পরিস্থিতি এমন দাঁড়িয়েছিল যে, বলা হতো: قَارُوْنُ لَوْ حَلَّ بِہَا جَازَتْ عَلَیْہِ الصَّدَقَۃُ অর্থাৎ কারূনের মতো ধনী ব্যক্তিও যদি বাগদাদে
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami