Share this link via
Personality Websites!
478675
9490
ভুল করতে দেখে তাকে বোঝানো, নেকীর দাওয়াত দেওয়া এবং তার সংশোধনের ব্যবস্থা করার ক্ষেত্রে অনেক ঘাটতি দেখা যায়। ব্যক্তিগতভাবে বোঝাতে সাধারণত সাহস হয় না; দরস ও বয়ান করার তুলনায় এতে দ্বিধাদ্বন্দ্ব বেশি হয়। কিন্তু সম্মিলিত নেকীর দাওয়াতের তুলনায় ব্যক্তিগতভাবে বোঝানোর প্রয়োজনীয়তাও বেশি, গুরুত্বও বেশি এবং এর উপকারিতাও অনেক বেশি।
এই শরীয়তের মাসআলাটি সর্বদা স্মরণ রাখবেন! যদি আমরা কাউকে কোনো গুনাহের কাজ করতে দেখি এবং আমাদের প্রবল ধারণা হয় যে, আমি তাকে বোঝালে সে বুঝে যাবে, এমন অবস্থায় তাকে বোঝানো ওয়াজিব হয়ে যায়। (বাহারের শরীয়ত, ৩/৬১৫, অংশ: ১৬)
অতএব, ব্যক্তিগতভাবে মানুষকে বোঝানোর অভ্যাস গড়ে তুলুন! * কাউকে নামাযে ভুল করতে দেখলেন, * কাউকে ওযুতে ভুল করতে দেখলেন, * কারও দোকানে গেলেন, সে গান বাজাচ্ছিল, * কাউকে গীবত করতে দেখলেন, * চোগলখোরী করতে দেখলেন, * গালিগালাজ করতে দেখলেন বা শুনলেন; যদি এই দৃঢ় বিশ্বাস জন্মায় যে, আমি তাকে বোঝালে সে বুঝে যাবে, এমতাবস্থায়; * পরিবেশ ও পরিস্থিতির অনুকূলতায়, * কৌশলপূর্ণ পদ্ধতিতে, * মায়া ও ভালোবাসার সাথে তাকে বুঝিয়ে নেকীর দাওয়াতের সাওয়াব অর্জনে কখনোই অলসতা করা উচিত নয়।
আমার এবং আপনার আক্বা, মাক্কী-মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: আল্লাহর শপথ! আল্লাহ পাক যদি তোমার মাধ্যমে কোনো একজন ব্যক্তিকেও হেদায়েত দান করেন, তবে তা তোমার জন্য লাল উটের চেয়েও উত্তম। (সহীহ বুখারী, কিতাবুল জিহাদ ওয়াস সিয়ার, পৃষ্ঠা: ৭৫৮, হাদীস: ২৯৪২)
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami