Share this link via
Personality Websites!
478674
9490
শান তো অতুলনীয়! তিনি নিজেই বলেন: হে লোকেরা! যদি আমার জিহ্বায় শরীয়তের নিয়ন্ত্রণ না থাকত, তবে তোমরা ঘরে যা খাও এবং যা বাঁচিয়ে রেখে আসো, তা বলে দিতাম।
اَنْتُمْ بَیْنَ یَدِیْ کَا لْقَوَارِیْرِ یُریٰ مَا فِی بَوَاطِنِکُمْ وَ ظَوَاہِرِکُمْ
তোমরা আমার সামনে কাঁচের বোতলের মতো, তোমাদের জাহির-বাতিন (প্রকাশ্য-অপ্রকাশ্য) সবকিছুই দেখা যায়। (বাহজাতুল আসরার, পৃষ্ঠা: ৫৫)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
ব্যক্তিগতভাবে বোঝানোর অভ্যাস করুন!
প্রিয় ইসলামী ভাইয়েরা! আমরা ঘটনাটি শুনলাম; শায়খ আবুল ফারাজ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর অনিচ্ছাকৃত ভুল হয়েছিল, তিনি অসাবধানতাবশত ওযু ছাড়াই নামায পড়ে ফেলেছিলেন। এতে আমাদের পীর শায়খ আব্দুল কাদের জিলানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তৎক্ষণাৎ তাঁর সংশোধন করলেন এবং জানিয়ে দিলেন যে, আপনার ওযু ছিল না।
এ থেকে হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর নেকীর দাওয়াত দেওয়ার প্রবল আবেগ ও আগ্রহও প্রকাশ পায়। * তিনি اَلْحَمْدُ لِلّٰه বয়ানও করতেন, * বড় বড় ইজতিমায় হৃদয়গ্রাহী বয়ান করে মানুষের জীবন বদলে দিতেন, * মাদরাসায় শিক্ষাদানও করাতেন, * এবং এর পাশাপাশি তিনি ব্যক্তিগতভাবেও লোকজনকে বুঝিয়ে তাদের সংশোধনের ব্যবস্থা করতেন।
হায়! আমাদেরও যদি এই প্রেরণা নসীব হতো! সাধারণত সম্মিলিতভাবে নেকীর দাওয়াত দেওয়ার ধারাবাহিকতা চলতেই থাকে; মুবাল্লিগগণ বয়ান করেন, দরস প্রদান করেন, সোশ্যাল মিডিয়া এবং টিভি চ্যানেলের মাধ্যমেও মানুষ অন্যদের নিকট ভালো কথা পৌঁছে দিয়ে থাকে কিন্তু ব্যক্তিগতভাবে কাউকে কোনো
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami