Share this link via
Personality Websites!
478673
9490
প্রিয় ইসলামী ভাইয়েরা! কী অপূর্ব শান আমার পীর, পীরদের পীর, পীরে দস্তগীর হুযূর গাউসে আযম শায়খ আব্দুল কাদের জিলানীرَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর...!! শায়খ আবুল ফারাজ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ভুলবশত ওযুহীন অবস্থায় নামায আদায় করেছিলেন; হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ নিজের ইলমে বাতিন ও অন্তর্দৃষ্টির নূর দিয়ে জেনে নিয়েছিলেন যে, তিনি ওযু ছাড়াই নামায পড়ে নিয়েছেন। এটি আউলিয়ায়ে কেরামের সুউচ্চ মর্যাদা; আল্লাহ পাক তাঁর নবীগণের উসিলায় তাঁদেরকেও অপ্রকাশ্য বিষয়ের জ্ঞান দান করে থাকেন। হাদীসে পাকে রয়েছে: اِتَّقُوْا فِرَاسَۃَ الْمُؤْمِنِ فَاِنَّہٗ یَنْظُرُ بِنُوْرِ الله অর্থাৎ মুমিনের অন্তদৃষ্টি থেকে সতর্ক থাকো, কেননা সে আল্লাহ পাকের নূর দিয়ে দেখে থাকে। (তিরমিযী, কিতাবু তাফসীরিল কুরআন, পৃষ্ঠা: ৭২২, হাদীস: ৩১২৭)
অন্তদৃষ্টি হলো এমন এক নূর, যা আল্লাহ পাক বান্দার অন্তরে স্থাপন করেন। (লুমআতু তানকীহ, কিতাবুস সালাত, ৩/১১৩, ৯৭নং হাদীসের পাদটীকা) আল্লামা মুনাভী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ হাদীসে পাকের ব্যাখ্যায় লিখেন: সেই নূর, যা আল্লাহ পাক কামিল মুমিনের অন্তরে স্থাপন করেন, এর দ্বারা বান্দার অন্তর উজ্জ্বল হয়ে কাঁচের মতো স্বচ্ছ হয়ে যায়, (যাতে প্রতিটি বস্তু পরিষ্কার দেখা যায়)। সুতরাং এই নূরের বরকতে বান্দা গোপন বিষয়াবলী সম্পর্কে অবগত এবং রহস্যসমূহের প্রত্যক্ষদর্শী হয়ে উঠে। (ফয়যুল ক্বদীর, ১/১৮৫-১৮৬, ১৫১নং হাদীসের পাদটীকা)
اَلْحَمْدُ لِلّٰه আমাদের পীর হুযুর শায়খ আব্দুল কাদের জিলানী
رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কেবল কামিল মুমিনই নন, বরং কামিলদেরও ইমাম, পীরদের পীর। আল্লাহ পাক তাঁকেও অন্তদৃষ্টির নূর দান করেছিলেন, তাঁর
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami