Share this link via
Personality Websites!
478672
9490
প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন! হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর শিক্ষা ও তাঁর দ্বীনি খেদমত সম্পর্কিত কিছু বিষয় শোনার সৌভাগ্য অর্জন করি:
শায়খ আবুল ফারাজ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ আশিকে গাউসে পাক ছিলেন। তিনি হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর বরকতময় যুগ পেয়েছিলেন, যিয়ারতের সৌভাগ্যও লাভ করেছিলেন এবং হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর প্রতি ভক্তি ও ভালোবাসাও লাভ করেছিলেন। শায়খ আবুল ফারাজ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: একবার হুযুর গাউসে পাক শায়খ আব্দুল কাদের জিলানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর মাদরাসার পাশ দিয়ে অতিক্রম করার সৌভাগ্য আমার হয়েছিল। এটি আসরের নামাযের ওয়াক্ত ছিল এবং সেখানে মসজিদে ইক্বামত বলা হচ্ছিল। আমি সুবর্ণ সুযোগ মনে করলাম যে, এক তো আসরের নামায জামাআত সহকারে আদায় হয়ে যাবে এবং পাশাপাশি হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর যিয়ারতও নসীব হয়ে যাবে। অতএব আমি দ্রুত মসজিদে প্রবেশ করলাম। আমার ধারণা ছিল যে আমি ওযু অবস্থায় রয়েছি; তাই দ্রুত জামাআতে শরিক হয়ে গেলাম। হুযুর গাউসে পাক শায়খ আব্দুল কাদের জিলানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর ইমামতিতে নামায আদায় করলাম। যখন নামায শেষ হলো, তখন অন্তরের অবস্থা সম্পর্কে অবগত, পথহারাদের পথপ্রদর্শক হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ আমার দিকে মনোনিবেশ করলেন এবং বললেন: ! اَیْ بُنَیَّহে বৎস! اَلْغَفْلَۃُ شَامِلَةٌ لَّکَ অমনোযোগিতা (Heedlessness) তোমাকে আচ্ছন্ন করে ফেলেছিল, قَدْ صَلَّیْتَ عَلیٰ غَیْرِ وُضُوْءٍ তুমি ওযু ছাড়াই নামায পড়ে নিয়েছ। (আল ক্বালায়েদুল জাওয়াহির, পৃষ্ঠা: ৩০)
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami