Share this link via
Personality Websites!
478671
9490
উপহার পেলে আনন্দিত হও, ঠিক তেমনি মৃত ব্যক্তিগণ এতে (ইসালে সাওয়াবে) আনন্দিত হন। (উমদাতুল ক্বারী, কিতাবুল জানাযা, ৬/৩০৫, ১৩৮৮নং হাদীসের পাদটীকা)
سُبْحٰنَ الله! হে আশিকানে গাউসে পাক! আমরা গেয়ারভী শরীফের আয়োজন করি, হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর জন্য ইসালে সাওয়াব করি; এতে গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِআমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলে আমাদের আর কী চাই...!!
প্রসিদ্ধ মুফাসসিরে কুরআন, হাকীমুল উম্মত মুফতী আহমদ ইয়ার খাঁন নঈমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: যদি প্রতি চাঁদের ১১তম রাতে নির্দিষ্ট কিছু টাকার মিষ্টি কোনো মুসলিমের দোকান থেকে ক্রয় করে নিয়মানুবর্তিতার সাথে গেয়ারভীর ফাতিহা দেওয়া হয়, তবে রিযিকে অসংখ্য বরকত হবে এবং اِنْ شَآءَ اللہ কখনো সে অভাবগ্রস্ত বা চিন্তিত হবে না। আমি নিজে এর প্রতি নিয়মানুবর্তী এবং আল্লাহ পাকের দয়ায় এর অগণিত কল্যাণ প্রত্যক্ষ করি। (ইসলামী যিন্দেগী, পৃষ্ঠা: ১৩২)
اَلْحَمْدُ لِلّٰه আশিকে গাউসে পাক শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর মুরীদ এবং গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর প্রতি অগাধ ভালোবাসাও পোষণ করেন। বছরের পর বছর ধরে তাঁর নিয়ম যে, প্রতি ইসলামী মাসের ১১তম রাতে তিনি গেয়ারভী শরীফের নিয়াযের আয়োজন করে থাকেন এবং এর প্রতি উদ্বুদ্ধও করতে থাকেন। তাঁর আকাঙ্ক্ষা যে, প্রত্যেক আশিকে রাসূল যেন নিয়মানুবর্তিতার সাথে প্রতি মাসে গেয়ারভী শরীফের আয়োজন করেন। হায়! আমরা আশিকানে গাউসে পাক যেন এর তাওফীক্ব লাভ করি এবং প্রতি মাসে নিয়মানুবর্তিতার সাথে গেয়ারভী শরীফের নিয়ায দেওয়ার ব্যবস্থা করতে পারি। اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami