Share this link via
Personality Websites!
478670
9490
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَفْضَلُ الْعَمَلِ اَلنِّيَّۃُ الصَّادِقَۃُ অর্থাৎ সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল। (জামে সগীর, পৃষ্ঠা: ৮১, হাদীস: ১২৮৪) হে আশিকানে রাসূল, প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়ত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়ত করে নিন, যেমন; নিয়ত করুন, * ইলমে দ্বীন শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকবো * নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! গেয়ারভী শরীফের প্রিয় মাস চলমান রয়েছে। আশিকানে গাউসে পাক এই মাসে গেয়ারভী শরীফ উদযাপন করে থাকেন। আমাদেরও অবশ্যই গেয়ারভী শরীফের আয়োজন করা উচিত। গেয়ারভী শরীফ কী? এটি মূলত ইসালে সাওয়াব; আর ইসালে সাওয়াব করা কুরআন ও হাদীস দ্বারা প্রমাণিত।
সাহাবীয়ে রাসূল হযরত আনাস বিন মালিক رَضِیَ اللهُ عَنْہُ বলেন: আমি প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে আরয করলাম: আমরা আমাদের মৃত ব্যক্তিদের জন্য দোয়া এবং তাদের পক্ষ থেকে সদকা ও খয়রাত ইত্যাদি করে থাকি, এগুলো কি তাদের নিকট পৌঁছে? প্রিয় নবী, রাসূলে হাশেমী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: নিঃসন্দেহে এগুলো মৃত ব্যক্তিদের নিকট পৌঁছে; وَ یَفْرَحُوْن بِہٖ کَمَا یَفْرَحُ اَحَدُکُمْ بِالْہَدْیَۃِ অর্থাৎ যেমন তোমরা
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami