Share this link via
Personality Websites!
478682
9490
করলেন: আমি তার প্রতিটি কথার বিনিময়ে এক এক বছরের ইবাদতের সাওয়াব লিখে দিই এবং তাকে জাহান্নামের শাস্তি দিতে আমার লজ্জা হয়। (মুকাশাফাতুল কুলূব, পৃষ্ঠা: ৬৫)
سُبْحٰنَ الله! আপনি যদি কাউকে নেকীর দাওয়াত দেন, তবে প্রতিটি কথার বিনিময়ে এক এক বছরের ইবাদতের সাওয়াব লাভ করবেন। মনে করুন! আপনি কোনো একদিন মসজিদে কেবল একজন ইসলামী ভাইয়ের সামনে 'ফয়যানে সুন্নাত' থেকে দরস দিলেন এবং তাতে ২টি পৃষ্ঠা পড়ে শোনালেন। এখন যদি তাতে নেকী ও কল্যাণের ২০টি কথা বর্ণিত হয়ে থাকে, তবে দরস শ্রবণকারী সেই ইসলামী ভাই সেগুলোর উপর আমল করুক বা না করুক, আপনার আমলনামায় اِنْ شَآءَ الله ২০ বছরের ইবাদতের সাওয়াব লিপিবদ্ধ করা হবে! আর আপনার দরস শুনে সেই ইসলামী ভাই যদি আমল করা শুরু করে দেয়, তবে সে যতদিন আমল করতে থাকবে, আপনিও আমলকারীর সমপরিমাণ সাওয়াব অবিরত পেতে থাকবেন। আর সে যদি আপনার দরস থেকে শেখা কোনো সুন্নাত অন্য কারও নিকট পৌঁছে দেয়, তবে এর সাওয়াব পৌঁছানো ব্যক্তিও পাবে এবং আপনিও পাবেন। এভাবে اِنْ شَآءَ الله আপনার সাওয়াব বাড়তেই থাকবে। নেকীর দাওয়াতের আখিরাতে প্রাপ্ত সাওয়াব যদি বান্দা দুনিয়াতেই দেখতে পেত, তবে একটি মুহূর্তও অনর্থক ব্যয় করত না; সর্বক্ষণই নেকীর দাওয়াতের সাড়া জাগিয়ে দিত। (নেকীর দাওয়াত, পৃষ্ঠা: ২৩০-২৩১)
আল্লাহ পাক আমাদের সবাইকে আমীরে আহলে সুন্নাত
دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর এবং তাঁর ওসিলায় হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর খাঁটি ও সুদৃঢ় গোলামী নসীব করুক এবং আমাদের ঈমানের সাথে মৃত্যু দান করুক। اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami