Share this link via
Personality Websites!
478681
9490
নেকীর ব্যাপারে লোভী হয়ে যান; অন্যদেরকে নামাযী বানানোর অভিযান আরও জোরদার করুন। যখনই জামাআত সহকারে নামাযের জন্য মসজিদের দিকে রওয়ানা হবেন, অন্যদের উদ্বুদ্ধ করে সাথে নিয়ে চলুন। যাদের নামায জানা নেই, তাদেরকে নামায শেখান। আপনার মাধ্যমে যদি একজন ব্যক্তিও নামাযী হয়ে যায়, তবে যতদিন সে নামায পড়তে থাকবে, তার প্রতিটি নামাযের সাওয়াব আপনিও পেতে থাকবেন। বয়োবৃদ্ধ আশিকানে রাসূলের জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে পরিচালিত 'প্রাপ্তবয়ষ্কদের মাদরাসাতুল মদীনা' এ ভর্তি হয়ে যান; এতে নিজেও কুরআনে করীম শিখুন এবং অন্যদেরও শেখান। আপনার নিকট থেকে শিক্ষাগ্রহণকারী ব্যক্তি যখন যখন তিলাওয়াত করবে, আপনিও তার সেই তিলাওয়াতের সাওয়াব পেতে থাকবেন। নিজেও সুন্নাতের উপর আমল করুন এবং অন্যদেরও আমল করতে অনুপ্রাণিত করুন। আপনি যদি কাউকে একটি সুন্নাত শিখিয়ে দেন, তবে সে যখন যখন সেই সুন্নাতের উপর আমল করবে, আপনিও সেই সুন্নাত আমলকারীর মতোই সাওয়াব পেতে থাকবেন। নেকীর দাওয়াত বিষয়ক এলাকায়ী দাওরা এবং মাদানী কাফেলায় সুন্নাতে ভরা সফরের মাধ্যমে নিজের এবং অন্যদের সংশোধনের জোরদার অভিযান চালিয়ে মুসলমানদের নেক বানানোর মেশিনে পরিণত হোন। اِنْ شَآءَ الله সাওয়াবের স্তূপ জমে যাবে এবং উভয় জাহানে মুক্তি লাভ হবে।
হুজ্জাতুল ইসলাম হযরত ইমাম আবু হামিদ মুহাম্মদ বিন মুহাম্মদ বিন মুহাম্মদ গাজ্জালী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: একবার হযরত মূসা কলীমুল্লাহ عَلَیْہِ السَّلَام আল্লাহর দরবারে আরয করলেন: হে আল্লাহ! যে ব্যক্তি তার ভাইকে ডেকে নেককাজের আদেশ দেয় এবং মন্দ কাজ থেকে নিষেধ করে, তার প্রতিদান কী? আল্লাহ পাক ইরশাদ
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami