Share this link via
Personality Websites!
478680
9490
করলেন, যার বরকতে সেই সমস্ত মানুষ তাওবা করে সৌভাগ্যের শিখরে পৌঁছে গেল।
(ফুতূহুল গায়েব, পৃষ্ঠা: ৩৩। শারহু ফুতূহিল গায়েব, পৃষ্ঠা: ৯৪)
سُبْحٰنَ الله! প্রিয় ইসলামী ভাইয়েরা! কী অপূর্ব শান আমাদের গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর...!! কতই না সুন্দর তাঁর নিদ্রা, কতই না অনুপম তাঁর জাগরণ! এ থেকে বোঝা যায় যে, নেকীর দাওয়াত দেওয়া এবং সমাজের সংশোধন করা হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর স্বভাবের অংশে পরিণত হয়েছিল। এমনকি নিদ্রায় থাকুন বা জাগ্রত অবস্থায়, সব অবস্থাতেই কেবল ইলমে দ্বীন প্রচার করা, মানুষকে নেকীর দাওয়াত দেওয়া এবং আল্লাহ পাকের বান্দাদেরকে আল্লাহ পাকের সাথে মিলিয়ে দেওয়ার চিন্তাতেই তিনি মগ্ন থাকতেন।
হায়! আমাদেরও যেন এই সৌভাগ্য নসীব হয়! হায়! আমাদেরও যেন একটিমাত্র উদ্দেশ্য হয় যে, ”আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে।” اِنْ شَآءَ الله এরপর এই উদ্দেশ্যকে সামনে রেখে সর্বদা শেখা-শেখানো, শোনা-শোনানো, বোঝা-বোঝানো, নেক কাজ করা এবং নেকীর দাওয়াত প্রসারের কাজেই যেন নিমগ্ন থাকি। ঘর হোক, দোকান হোক, বাজার হোক বা মহল্লা; সফরে থাকি বা নিজ এলাকায়; ফোনে কথা হোক বা মুখোমুখি সাক্ষাৎ হোক, সব অবস্থাতেই যেন নেককার হওয়া এবং নেককার বানানোর একই তীব্র ব্যাকুলতা যেন অন্তরে বিরাজ করে।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
আশিকে গাউসে আযম, শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ আমাদের বুঝিয়ে লিখেন: প্রিয় ইসলামী ভাইয়েরা!
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami