Share this link via
Personality Websites!
478679
9490
পাওয়া গেল। হুযুর গাউসে আযম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ সেই শিশুটির উপর তাঁর বরকতময় হাত রাখলেন এবং বললেন: !قُمْ بِاِذْنِ الله আল্লাহ পাকের হুকুমে দাঁড়িয়ে যাও...! এটুকু বলা মাত্রই শিশুটির প্রতিবন্ধকতা সম্পূর্ণ দূর হয়ে গেল এবং সে সম্পূর্ণ সুস্থ অবস্থায় উঠে দাঁড়িয়ে পড়ল। এবার গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ অপর টুকরীর উপর হাত রাখলেন এবং বললেন: এতে একটি সুস্থ শিশু রয়েছে। যখন টুকরী খোলা হলো, দেখা গেল তাতে সত্যিই এক সুস্থ-সবল শিশু রয়েছে। শাহানশাহে বাগদাদ হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর এই জীবন্ত কারামত দেখে সেই সমস্ত বিভ্রান্ত ব্যক্তিরা তাদের ভ্রান্ত আক্বীদা থেকে তাওবা করে খাঁটি আশিকানে রাসূল হয়ে গেল। (ক্বালায়েদুল জাওয়াহির, পৃষ্ঠা: ৩০)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
'ফুতূহুল গায়েব', যা হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর এক বিখ্যাত কিতাব। তাতে তিনি বলেন: একদিন আমি ঘুমিয়ে ছিলাম, স্বপ্নে দেখলাম যে, আমি একটি মসজিদে অবস্থান করছি, সেখানে অনেক মানুষ সমবেত হয়েছে। আমি মনে মনে ভাবলাম; হায়! এখানে যদি অমুক নেক বান্দা থাকত, তবে সে এই লোকদের দ্বীন ও আদব শেখাত...!! এটুকু ভাবার পর আমি এক পুণ্যবান ব্যক্তিকে ইশারা করলাম। আমার ইশারা পেতেই সেই সমস্ত মানুষ আমার চারপাশে সমবেত হয়ে গেল। তাদের মধ্য থেকে একজন বলল: হুযুর! আপনি কেন আলোচনা করছেন না? (অর্থাৎ আপনি আমাদের কিছু দ্বীন শেখান!)। হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তাদের এই আবেদন মঞ্জুর করলেন এবং তাদেরকে নেকীর দাওয়াত দেওয়া শুরু করলেন। তিনি স্বপ্নের মধ্যেই এক হৃদয়গ্রাহী বয়ান প্রদান
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami