Share this link via
Personality Websites!
478678
9490
سُبْحٰنَ الله! প্রিয় ইসলামী ভাইয়েরা! আমাদের পীর হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ হলেন 'মুহিউদ্দীন'। অর্থাৎ মানুষের মাঝে আমলহীনতা বৃদ্ধি পাচ্ছিল, ভ্রান্ত মতবাদ মাথাচাড়া দিয়ে উঠছিল, মানুষ দ্বীন থেকে দূরে সরে যাচ্ছিল, সুন্নাত পরিত্যাগ করছিল, নামাযের প্রেরণা স্তিমিত হয়ে পড়েছিল; ধন-সম্পদের মোহ, পদমর্যাদা ও মুকুট-সিংহাসনের লোভ অন্তরে বাসা বাঁধছিল। এমন পরিস্থিতিতে হুযূর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ উম্মতের সংশোধনের দায়িত্ব নিজ কাঁধে তুলে নেন এবং দিন-রাত মেহনত করে দ্বীনকে পুনরায় জীবিত করেন।
প্রিয় ইসলামী ভাইয়েরা! হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর বরকতে লক্ষ-কোটি মানুষের সংশোধন হয়েছে; চোরেরা এসে তাওবা করে বেলায়তের উচ্চ মর্যাদায় আসীন হয়েছে; মদ্যপায়ী, নির্লজ্জ, অসৎচরিত্রবান, পথভ্রষ্ট, বিদআতী এমনকি অমুসলিমরাও তাঁর মুবারক হাতে কলেমা পাঠ করে মুসলমান হতো।
শায়খ আবুল হাসান কুরাশী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: ৫৫৯ হিজরীর ঘটনা, ভ্রান্ত মতাবলম্বীদের একটি বড় দল হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর খেদমতে উপস্থিত হলো। তাদের সাথে দু’টি মুখবন্ধ টুকরী ছিল। সেই বিভ্রান্ত ব্যক্তিরা হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কে জিজ্ঞেস করল: বলুন তো, এই টুকরীগুলোতে কী আছে? হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ নিজের অন্তর্দৃষ্টি (অর্থাৎ বাতেনী দৃষ্টি, অন্তরের নূর) দিয়ে তা জেনে নিলেন এবং একটি টুকরীর উপর হাত রেখে বললেন: এতে একটি প্রতিবন্ধী শিশু রয়েছে। অতঃপর তিনি তাঁর সাহেবযাদা হযরত আব্দুর রাজ্জাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কে বললেন: এই টুকরীর মুখ খোল! টুকরীর মুখ খোলা হলে তাতে বাস্তবিকই একটি প্রতিবন্ধী শিশু
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami