Share this link via
Personality Websites!
478387
9473
পৃথিবী থেকে পর্দা করেছেন কিন্তু সোশ্যাল মিডিয়ায় তাঁদের ঈমানদীপ্ত বয়ান বিদ্যমান রয়েছে, মানুষ শোনে, ইলমে দ্বীন শেখে এবং আমলের অনুপ্রেরণা লাভ করে। এভাবে আরও গভীরভাবে ভাবলে সোশ্যাল মিডিয়ার অনেক উপকারিতা রয়েছে। কিন্তু এর অপকারিতা অনেক বেশি।
এর সবচেয়ে বড় ক্ষতি তো এটিই যে, সোশ্যাল মিডিয়া গাফিলতির অনেক বড় কারণ। কুরআন মাজীদে আল্লাহ পাক সকল মানুষের প্রতি একটি প্রশ্ন করেছেন; অত্যন্ত চিন্তা উদ্রেককারী এবং অনুধাবনযোগ্য প্রশ্ন। আল্লাহ পাক ইরশাদ করেন:
یٰۤاَیُّهَا الْاِنْسَانُ مَا غَرَّكَ بِرَبِّكَ الْكَرِیْمِۙ(۶)
(পারা: ৩০, সূরা: ইনফিতার: ৬)
কানযুল ঈমানের অনুবাদ: হে মানুষ! তোমাকে কোন জিনিস ভুলিয়ে রেখেছে আপন করুণাময় প্রতিপালক থেকে?
এই প্রশ্ন আমার কাছেও, আপনাদের কাছেও; যায়েদ, আমর, বকর সবার কাছেই। সবার ক্ষেত্রে এর উত্তর ভিন্ন হবে * কাউকে দুনিয়াপ্রীতি আল্লাহ পাক থেকে গাফেল করে * কাউকে সম্পদের লালসা আল্লাহ পাক থেকে গাফেল করে * কাউকে উচ্চ পদের আকাঙ্ক্ষা গাফেল করে * কাউকে অনর্থক কাজের আধিক্য গাফেল করে * কাউকে কুপ্রবৃত্তি আল্লাহর স্মরণ থেকে গাফেল করে * কাউকে হিংসা গাফেল করে * কাউকে শত্রুতা ও বিদ্বেষ গাফেল করে * কাউকে মান-সম্মান ও খ্যাতির মোহ গাফেল করে। আর একটি জিনিস যা সম্ভবত সবার জন্য মরণফাঁদ; যারা বেঁচে আছে তারা বেঁচে আছে তাঁরা ছাড়া অন্য সবাইকে আল্লাহর স্মরণ থেকে গাফেলকারী বিষয়টি হলো সোশ্যাল মিডিয়া।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami