Share this link via
Personality Websites!
478386
9473
দিনরাত উপার্জন ও খাওয়ার চিন্তায় থাকি; যা বাকি ছিল তা এই মোবাইল কেড়ে নিয়েছে। শুধু মোবাইল হাতে থাকে, দুনিয়া সম্পর্কে উদাসীন হয়ে শুধু এতেই মেতে থাকি * ফেসবুক * ইউটিউব * ইনস্টাগ্রাম ইত্যাদিতে অনর্থক পোস্ট দেখতে থাকি, গুনাহে ভরপুর রিলস দেখতে থাকি, টিকটকে ভিডিও দেখতে থাকি, অনর্থক স্ক্রলিং করতে থাকি। ঘণ্টার পর ঘণ্টা এই সব বাজে তথা গুনাহে ভরপুর কাজে অতিবাহিত হয়। না দুনিয়ার কোনো উপকার হলো, না আখেরাতের কোনো প্রস্তুতি হলো; এভাবে দুনিয়াও বরবাদ আর আখেরাতও ধ্বংস...!!
অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় হারিয়ে গিয়ে এমন বেখবর হয়ে গেছি যে, দুনিয়ার কোনো ফায়দাও নিলাম না, আখেরাতও কামাই করলাম না, শুধু এভাবেই নিজেদের দামী মুহুর্তগুলোকে ধ্বংস করলাম। হায়! আমাদের যদি অনুভূতি হতো এবং আমরা আমাদের সময় নেক কাজে অতিবাহিত করার মতো হতাম।
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! আমি এটি মোটেও বলছি না যে, সোশ্যাল মিডিয়ার শুধু ক্ষতিই ক্ষতি; নিশ্চয়ই এর উপকারিতাও অনেক * সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগের অনেক সুবিধা হয়েছে * আমরা দূরে বসেও নিজেদের আত্মীয়-স্বজনদের সাথে যোগাযোগে থাকতে পারছি * কুশল বিনিময়ে সহজ হয়েছে * এর মাধ্যমে সপ্তাহ বা মাসের কাজ ঘণ্টা ও মিনিটে হতে শুরু করেছে * সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নেকির দাওয়াত ছড়িয়ে দেওয়া সহজ হয়েছে * এর মাধ্যমে ইলমে দ্বীন শেখা ও শেখানো সহজ হয়েছে * বরং সোশ্যাল মিডিয়া সাওয়াবে জারিয়ার মাধ্যমও বটে; কত আশিকানে রাসূল ওলামায়ে কেরাম রয়েছেন যাঁরা
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami