Share this link via
Personality Websites!
478384
9473
রাকাতও ভুলতেন না; অর্থাৎ এত দূরের সূত্রের মাধ্যমে কোথাও না কোথাও রাকাত ভোলার কারণ এই বাগানটি হয়েছিল। সুতরাং তিনি তৎক্ষণাৎ রাসূলের দরবারে হাজির হলেন এবং আরয করলেন: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! এখন থেকে এই বাগানটি সদকা। (মুয়াত্তা ইমাম মালিক, পৃষ্ঠা: ৬৯, হাদিস: ২২৫)
আল্লাহ! আল্লাহ! প্রিয় ইসলামী ভাইয়েরা! এই বাগানটি কত দামী হবে...? কিন্তু যেহেতু নামাযে বিঘ্নের কারণ হয়ে গেছে, তাই সদকা করে দিলেন। আমাদের থেকে তো এই দাবি করা হচ্ছেই না যে, মোবাইল সদকা করে দিন, এই দাবিও নয় যে, মোবাইল সাথে রাখাই যাবে না; শুধু বলা হয় যে, নামাযের সময় এটি বন্ধ করে নিন অথবা কমপক্ষে সাইলেন্ট করে নিন যাতে নামাযে বিঘ্ন না ঘটে। কিন্তু আফসোস! আমাদের থেকে এটুকুই হিম্মত হয় না।
এমনিতে আমরা একটু ভেবে দেখি; আমরা আল্লাহ পাকের স্মরণের জন্য কতটুকু সময় বের করি...? দোকানে বসে আছি, কাজে ব্যস্ত আছি, আযান হয়ে গেল, তবুও বসে আছি; এমনকি জামাত দাঁড়ানোর সময় হয়ে যায়। তখন কোথাও আমরা দৌড়ে মসজিদে পৌঁছাই, কোনোমতে পুরো জামাত পাওয়া যায়, সেটিও যদি ভাগ্যক্রমে পাওয়া যায়, অন্যথায় কিছু রাকাত বেরিয়েই যায়। বড়জোর ১৫ থেকে ২০ মিনিট মসজিদে অতিবাহিত করি; এই অল্প সময়টুকুও পূর্ণ মনোযোগের সাথে আল্লাহ পাকের স্মরণে কাটে না * কখনো মিউজিক্যাল টিউন বাজছে * কখনো মোবাইলের ভাইব্রেশন আমাদের মনোযোগ সরিয়ে দিচ্ছে। এই সামান্য সময়টুকুও যদি আল্লাহ পাকের স্মরণের জন্য নিবেদিত
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami