Share this link via
Personality Websites!
478382
9473
সরিয়ে দেওয়া মূলত আমাদের শিক্ষার জন্য ছিল। আমরা গোলামদেরকে একটি শিক্ষা দেওয়া হচ্ছিল; যেন আমাদের বোঝানো হয়েছে যে, হে আমার গোলামেরা! আল্লাহ পাকের স্মরণ থেকে গাফেলকারী বিষয়গুলো তো একপাশে থাকল, যে জিনিস এই স্মরণে সামান্য বিঘ্নও ঘটায়, তোমরা সেই জিনিসকে নিজের থেকে দূরে সরিয়ে দিও!
প্রিয় ইসলামী ভাইয়েরা! লক্ষ্য করুন! কতই না চমৎকার কথা! * কারুকার্যখচিত চাদর তৈরি করাও জায়েয * তা কেনাও জায়েয * তা পরিধান করাও জায়েয * তা পরিধান করে নামায পড়াও জায়েয। তা সত্ত্বেও সীরাতে মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم -এর শিক্ষা হলো এই যে, এমন চাদর যদি নামাযে বিঘ্ন ঘটাতে পারে তবে তা নিজের থেকে সরিয়ে দেওয়া উচিত।
অন্যদিকে আমাদের অবস্থা কী? * মিউজিক্যাল টিউন তৈরি করাও নাজায়েয * তা সংগ্রহ করাও নাজায়েয * তা চালানোও নাজায়েয * নিজে শোনাও নাজায়েয * অন্যদের শোনানোও নাজায়েয। কিন্তু আফসোস! আমাদের মসজিদগুলোতে ঠিক জামাত চলাকালীন মিউজিক্যাল টিউন বাজতে থাকে * নিজের নামাযেও বিঘ্ন ঘটে * অন্যদেরও অস্বস্তি হয় * অতঃপর আল্লাহ পাকের ঘরের ভেতরে, যে জায়গাটি বিশেষ ইবাদতের জন্য তৈরি করা হয়েছে, সেই জায়গায় শয়তানি মিউজিক বেজে ওঠে।
আমার মনে হয় মোবাইলের যে সবচেয়ে বড় ক্ষতি ইসলামী সমাজের হয়েছে, তা হলো এটি মসজিদের মর্যাদা ক্ষুণ্ণ করার কারণ হচ্ছে। এমনিতে আমাদের সমাজে মিউজিক কোথায় নেই? * মিউজিকের আওয়াজ না শুনে কোনো রাস্তা দিয়ে চলা দায় হয়ে পড়েছে * ঘরে ঘরে মিউজিক * অলিতে-গলিতে মিউজিক
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami