Share this link via
Personality Websites!
478381
9473
প্রসিদ্ধ মুফাসসিরে কুরআন মুফতী আহমদ ইয়ার খান নঈমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এই হাদিসে পাকের অধীনে লেখেন: আরবিতে ‘খামিসা’ ডিজাইন করা চাদরকে বলা হয়। এটি পশমের তৈরি কালো রঙের চাদর ছিল যা আবু জাহম رَضِیَ اللهُ عَنْہُ উপহার হিসেবে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর খিদমতে পেশ করেছিলেন। সেটি পরিধান করে সরকার صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم নামায আদায় করেছিলেন, অতঃপর সেটি তাঁকে ফেরত পাঠিয়ে দিলেন।
(মিরআতুল মানাজিহ, খণ্ড: ২, পৃষ্ঠা: ৪৬৬)
প্রিয় ইসলামী ভাইয়েরা! আমাদের আক্বা, মাক্কী-মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর শান অনেক সমুন্নত, অত্যন্ত সুউচ্চ। এতই সমুন্নত যে, তাঁর শান বর্ণনা করা তো দূরের কথা, সৃষ্টির কেউ তাঁর শান মোবারককে পুরোপুরি বুঝতেও পারবে না।
আমাদের নবী, রাসূলে হাশেমী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এমন শানওয়ালা যে, * মেরাজের রাতে মহাবিশ্বের বিস্ময়সমূহ অবলোকন করেছেন * নবীদের ইমামতি করেছেন * আকাশসমূহ ভ্রমণ করেছেন * জান্নাতের দৃশ্যসমূহ দেখেছেন, তা সত্ত্বেও শান মোবারক এমন ছিল যে:
مَا زَاغَ الْبَصَرُ وَ مَا طَغٰى(۱۷)
(পারা: ২৭, সূরা: নাজম: ১৭)
কানযুল ঈমানের অনুবাদ: চক্ষু না কোন দিকে ফিরেছে, না সীমাতিক্রম করেছে।
অর্থাৎ পবিত্র অন্তরের মনোযোগ বিচ্যুত হওয়া তো দূরের কথা...!! বাহ্যিক পবিত্র চোখের ওপরও কোনো প্রভাব পড়েনি। জানা গেল; যাঁর পবিত্র মনোযোগের ওপর জান্নাতের নয়নাভিরাম দৃশ্যসমূহও প্রভাব ফেলতে পারে না, একটি চাদর কীভাবে তাঁর মনোযোগ বিচ্যুত করবে...? এই চাদর মোবারককে নিজের থেকে
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami