Share this link via
Personality Websites!
478405
9473
পাঠকারীর জন্য সত্তরজন ফিরিশতা এক হাজার দিন পর্যন্ত নেকী সমূহ লিখতে থাকেন।
(মু’জামুয যাওয়ায়িদ, কিতাবুল আদইয়াহ, ১০/২৫৪, হাদীস ১৭৩০৫)
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যে ব্যক্তি এ দোয়া তিনবার পড়ে নিবে, সে যেন শবে কদর পেয়ে গেলো। (তারীখে ইবনে আসাকীর, ১৯/৪৪১৫)
لَا اِلٰهَ اِلَّا اللهُ الْحَلِيْمُ الْكَرِيْمُ سُبْحَانَ اللهِ رَبِّ السَّمٰوٰتِ السَّبْعِ وَرَبِّ الْعَرْشِ الْعَظِيْم
সহনশীল দয়ালু আল্লাহ পাক ব্যতিত ইবাদতের উপযোগী কেউ নেই। আল্লাহ পাক পবিত্র, যিনি সপ্ত আসমান ও আরশে আযীমের মালিক ও প্রতিপালক।
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
সাপ্তাহিক ইজতিমার হালকার শিডিউল ০১ অক্টোবর ২০২৬ইং
(১) সুন্নাত ও আদব শেখা: ৫ মিনিট, (২) দোয়া শেখা: ৫ মিনিট,
(৩) পর্যালোচনা: ৫ মিনিট। মোট সময়কাল- ১৫ মিনিট।
পথে চলার সময় এদিক-সেদিক তাকানো (অর্থাৎ বিনা প্রয়োজনে এদিকে ওদিকে দেখা) সুন্নাত নয়; দৃষ্টি নিচু করে গাম্ভীর্যের সাথে চলুন। ! চলাফেরা বা সিঁড়ি বেয়ে ওঠানামার সময় এই সতর্কতা অবলম্বন করুন যেন জুতার শব্দ না হয়। ! রাস্তায় দুইজন নারী দাঁড়িয়ে থাকলে বা চললে তাঁদের মাঝখান দিয়ে অতিক্রম করবেন না; হাদিসে পাকে এ বিষয়ে নিষেধ করা হয়েছে। (আবু দাউদ, ৪/৪৭০ ) ! কিছু মানুষের অভ্যাস থাকে যে, পথ চলতে গিয়ে যা কিছুই সামনে পড়ে তাকে লাথি মারতে থাকে; এটি একেবারেই অমার্জিত পদ্ধতি। এতে পা জখম হওয়ারও আশঙ্কা থাকে; এছাড়াও সংবাদপত্র বা লেখা সম্বলিত বাক্স,
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami