Share this link via
Personality Websites!
478402
9473
অন্তর্ভুক্তও হয়ে যাব, কারণ আল্লাহ পাক তওবাকারীদের পছন্দ করেন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন! শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রযভী যিয়াঈ دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর রিসালা ‘১৬৩টি মাদানী ফুল’ থেকে চলার সুন্নাত ও আদব শ্রবণ করি: ! পারা: ১৫, সূরা: বনী ইসরাঈলের ৩৭ নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন:
وَ لَا تَمْشِ فِی الْاَرْضِ مَرَحًاۚ-اِنَّكَ لَنْ تَخْرِقَ الْاَرْضَ وَ لَنْ تَبْلُغَ الْجِبَالَ طُوْلًا(۳۷)
(পারা: ১৫, সূরা: বনী ইসরাঈল: ৩৭)
কানযুল ঈমানের অনুবাদ: এবং ভূপৃষ্ঠে অহংকার করে বিচরণ করো না! নিশ্চয়ই কখনো তুমি ভূ-পৃষ্ঠকে বিদীর্ণ করতে পারবে না এবং কখনো উচ্চতার মধ্যে পর্বত-প্রমাণ হতে পারবে না।
আল্লাহ পাকের রহমত হয়ে পৃথিবীতে আগত নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেছেন: “এক ব্যক্তি দুটি চাদর জড়িয়ে অহংকার করে চলছিল এবং অহংকারে মত্ত ছিল; তাকে জমিনে ধসিয়ে দেওয়া হলো, সে কিয়ামত পর্যন্ত ধসতেই থাকবে।” (সহীহ মুসলিম, পৃষ্ঠা: ১১৫৬, হাদিস: ২০৮৮) ! আল্লাহ পাক প্রদত্ত গায়েবের সংবাদদাতা নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم যখন চলতেন তখন কিছুটা সামনের দিকে ঝুঁকে চলতেন যেন তিনি উঁচু স্থান থেকে নিচে নামছেন। (শামাইলে মুহাম্মদিয়া, পৃষ্ঠা: ৮৭) ! যদি কোনো বাধা না থাকে তবে রাস্তার পাশ দিয়ে মাঝারি গতিতে চলুন; এত দ্রুত নয় যে, মানুষের নজর আপনার দিকে পড়ে যে “দৌড়ে দৌড়ে কোথায় যাচ্ছে?” আর এত ধীরেও নয় যে, দর্শনার্থীদের কাছে আপনাকে অসুস্থ মনে হয়।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami