Share this link via
Personality Websites!
478399
9473
করা, তাঁদের দুঃখের কথা শোনা, তাঁদের নেকির দাওয়াত দেওয়া এবং তাঁদের সাথে সদ্ব্যবহার করার মাধ্যমে নেকিভরা জীবন কাটানো।
(৫) লোক-দেখানো ভাব থেকে বাঁচুন!
নিজেদের নেকি নিজেদের মাঝেই সীমাবদ্ধ রাখুন! সোশ্যাল মিডিয়ায় সেগুলো শেয়ার করবেন না! এটি একটি সাধারণ প্রবণতা হয়ে দাঁড়িয়েছে যে, মানুষ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের নেক কাজগুলোর প্রচার করতে থাকে। এতে লোক-দেখানো পাপে জড়িয়ে পড়ার তীব্র আশঙ্কা রয়েছে; তাই যতটুকু সম্ভব নিজের নেকি গোপন রাখুন! সোশ্যাল মিডিয়ার মধ্যে সেগুলো দিবেন না! হাদিসে পাকে আছে: সরকারে মদীনা, মাক্কী-মাদানী তাজদার صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেছেন: “আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে বেশি ‘শিরকে আসগর’ বা ছোট শিরকের ভয় করি।” আরয করা হলো: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! শিরকে আসগর কী? ইরশাদ করলেন: লোক-দেখানো ভাব।” এরপর বললেন: “কিয়ামতের দিন যখন মানুষকে তাদের আমলের প্রতিদান দেওয়া হবে তখন রিয়াকারীদের বলা হবে; তাদের কাছেই যাও যাদেরকে দুনিয়ায় নিজেদের আমল দেখাতে।”
(মুসনাদে আহমদ, খণ্ড: ৯, পৃষ্ঠা: ৫৯১, হাদিস: ২৪২৭৩)
(৬) বিষয়বস্তু শেয়ার করার ক্ষেত্রে সতর্ক থাকুন!
সোশ্যাল মিডিয়া ব্যবহারের ষষ্ঠ সতর্কতা হলো এই যে, সোশ্যাল মিডিয়ায় বিষয়বস্তু শেয়ার করার ক্ষেত্রে অনেক বেশি সতর্কতা অবলম্বন করুন! * সোশ্যাল মিডিয়ায় অনেক মনগড়া কথা চলতে থাকে, সেগুলো সামনে বাড়াবেন না! * প্রতিটি সেই কথা যা ফিতনার কারণ হতে পারে * যা মানুষকে নেকি থেকে দূরে সরাতে পারে * যার কারণে মুসলমানদের মাঝে ঘৃণা ছড়াতে
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami