Share this link via
Personality Websites!
478398
9473
আল্লাহ পাকের নাম যা একে আলোকিত করে দিয়েছে।” (হিকম-এ আত্তাইয়াহ, পৃষ্ঠা: ৩৪-৩৫)
বলার উদ্দেশ্য হলো; এই দুনিয়ার প্রতিটি কাজ অন্ধকারের কারণ; যখন আমরা এতে আল্লাহ পাকের সন্তুষ্টিকে শামিল করি তখন সেই কাজটি নেকি ও নূরে পরিণত হয়। সুতরাং সোশ্যাল মিডিয়ার ব্যবহারও ভালো কাজের জন্যই করুন! এমন কাজের জন্য করুন যার দুনিয়া বা আখেরাতে কোনো ফায়দা আছে, যাতে আপনি ভালো নিয়ত করতে পারেন; অন্যথায় এ থেকে দূরে থাকুন!
নিজের টাইম টেবিল বানান! এবং সোশ্যাল মিডিয়ার সুনির্দিষ্ট ব্যবহারের জন্য একটি বিশেষ সময় রাখুন! শুধু সেই সময়েই ব্যবহার করুন! একইভাবে এই সতর্কতাও অবলম্বন করুন যে, যখনই মোবাইল হাতে নেবেন, তার আগে ভালোমতো মনে স্থির করে নিন যে, আমি কোন উদ্দেশ্যে মোবাইল নিচ্ছি; অতঃপর সেই উদ্দেশ্য পূরণ করেই মোবাইল রেখে দিন! এছাড়া অন্য অ্যাপলিকেশন ইত্যাদি খুলবেন না!
ফ্যামিলি টাইমে মোবাইল ব্যবহার করবেন না! বরং সেই সময় মোবাইল নিজেদের থেকে দূরে সরিয়ে দিন! এটি অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট। আফসোস! সোশ্যাল মিডিয়ার কারণে মানুষ নিজ পরিবারকে, নিজ সন্তানদের পুরোপুরি সময় দেয় না। মনে রাখবেন! আমাদের প্রিয় দ্বীন ইসলাম আমাদের সোশ্যাল লাইফ অতিবাহিত করার তারগীব দেয়; অর্থাৎ আমাদের উচিত নিজ পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও আপনজনদের সাথে নিয়মিত সময় কাটানো, তাঁদের সময় দেওয়া, তাঁদের সাথে বসা, আলাপ
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami