Share this link via
Personality Websites!
478380
9473
কারণ হবে। অতঃপর আল্লাহ পাক চাইলে তাদের শাস্তি দেবেন আর চাইলে ক্ষমা করে দেবেন।”
(জামে তিরমিযী, খণ্ড: ৫, পৃষ্ঠা: ২৪৭, হাদিস: ৩৩৮০)
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَفْضَلُ الْعَمَلِ اَلنِّيَّۃُ الصَّادِقَۃُ অর্থাৎ সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল। (জামে সগীর, ৮১ পৃষ্ঠা, হাদীস: ১২৮৪)
হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়ত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়ত করে নিন! যেমন; নিয়ত করুন! * ইলমে দ্বীন শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকবো
* নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো।
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
বুখারী শরীফের হাদিসে পাকে আছে, মুসলমানদের প্রিয় আম্মাজান হযরত সায়্যিদা আয়েশা সিদ্দীকা তায়্যিবা তাহেরা رَضِیَ اللهُ عَنْہَا বলেন: প্রিয় আক্বা, মাক্কী-মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم (এর খিদমতে ‘খামিসা’ নামক একটি চমৎকার কারুকার্যখচিত চাদর পেশ করা হলো, তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم) সেটি পরিধান করে নামায আদায় করলেন। সালাম ফেরানোর পর ইরশাদ করলেন: “আমি আশঙ্কা করছি যে, এই চাদরের কারুকার্যের কারণে মনোযোগ বিচ্যুত হয়ে যাবে, সুতরাং এই চাদর আবু জাহমকে (সাহাবী رَضِیَ اللهُ عَنْہُ) দিয়ে এসো!” (সহীহ বুখারী, পৃষ্ঠা: ১৬৭, হাদিস: ৩৭৩)
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami