Share this link via
Personality Websites!
478397
9473
সোশ্যাল মিডিয়া ব্যবহারের কয়েকটি সতর্কতা
সোশ্যাল মিডিয়া ব্যবহারের কয়েকটি সতর্কতা আরয করছি:
কুরআন মাজীদে নেক বান্দাদের একটি গুণ বর্ণনা করা হয়েছে:
وَ اِذَا مَرُّوْا بِاللَّغْوِ مَرُّوْا كِرَامًا(۷۲)
(পারা: ১৯, সূরা: ফুরকান: ৭২)
কানযুল ঈমানের অনুবাদ: এবং যখন অনর্থক কার্যকলাপের নিকট দিয়ে অতিক্রম করে তখন তারা স্বীয় সম্মানকে রক্ষা করেই অতিক্রম করে।
অর্থাৎ আল্লাহ পাকের নেককারা বান্দারা যখন কোনো অনর্থক ও বাজে মজলিস বা জিনিসের পাশ দিয়ে অতিক্রম করেন, তখন নিজেদের আঁচল বাঁচিয়ে চলেন। সুতরাং সোশ্যাল মিডিয়া ব্যবহারের সময় কুরআন মাজীদে দেওয়া এই নসিহত অবশ্যই স্মরণে রাখবেন! সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে হলে তাতে যেসব আজেবাজে বিষয় রয়েছে, সেগুলো থেকে নিজেদের আঁচল বাঁচিয়ে রাখুন! * কুদৃষ্টি করবেন না! * মিউজিক ইত্যাদি শোনা থেকে বিরত থাকুন! * বদ-আকিদা ও মন্দ লোকদের কথা শুনবেন না! * অমুসলিম ও নাস্তিকদের কথা শুনবেন না! * শুধু এবং শুধুমাত্র প্রয়োজন অনুযায়ী ব্যবহার করুন! শুধু এবং শুধুমাত্র আশিকানে রাসূল ওলামায়ে কেরামের কথাই শুনুন!
সোশ্যাল মিডিয়ার ব্যবহারকে উদ্দেশ্যমুখী বানান! অর্থাৎ জরুরি প্রয়োজন অনুযায়ীই এটি ব্যবহার করুন! এছাড়া ব্যবহার করবেন না! একজন বুযর্গ ছিলেন: শায়খ তাজউদ্দীন সিকান্দারী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ। তিনি বলেন: “এই সমস্ত দুনিয়া হলো অন্ধকার; এটি
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami