Share this link via
Personality Websites!
478395
9473
ভুল তথ্য এক স্থান থেকে অন্য স্থানে বরং সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। একটি ভুল পোস্ট চলে এবং তা ফরোয়ার্ড হতে হতে কোথায় থেকে কোথায় পৌঁছে যায়। এরপর তার সাথে সাথে আমাদের মাঝে এটি একটি প্রবণতা হয়ে দাঁড়িয়েছে যে, মানুষ দ্বীনের কথাগুলোও সোশ্যাল মিডিয়া থেকে শেখে।
একজন বিজ্ঞ ব্যক্তি বলেন: আমি একবার কিতাবের দোকানে গেলাম। সেখানে এক ব্যক্তি উপস্থিত ছিলেন, সম্ভবত কোনো বদ-আকিদাধারী ছিলেন; যাই হোক! বেশি শিক্ষিত ছিলেন না। তিনি সাহাবীয়ে রাসূল হযরত আমীরে মুয়াবিয়া رَضِیَ اللهُ عَنْہُ সম্পর্কে নেতিবাচক কথা বলতে শুরু করলেন। অনেক কিছু বললেন; তাঁকে বোঝানোর জন্য আমি একটি হাদিসে পাক শোনালাম। তিনি দ্রুত বলে উঠলেন: “কোথায় লেখা আছে এই হাদিসে পাক...? সূত্র দেখাও!” সেই বিজ্ঞ ব্যক্তি বলেন: আমি যেহেতু কিতাবের দোকানেই ছিলাম, মাকতাবাতুল মদীনার কিতাব ‘ফয়যানে আমীরে মুয়াবিয়া’ সেখানে রাখা ছিল। আমি কিতাবটি নিলাম, সেই হাদিসটি সূত্রের সাথে বের করে দেখালাম।
এখন যেহেতু হাদিসে পাক নিজ চোখে দেখলেন, নিজে পড়লেন, উচিত ছিল মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর এই ফরমানের সামনে মাথা নত করে দিতেন এবং ফরমানটি মেনে নিতেন। কিন্তু ...!! সে বলতে লাগল: “আচ্ছা ঠিক আছে...!! আমি এই হাদিসটি গুগলে (এড়ড়মষব) সার্চ করব, এরপর কোনো সিদ্ধান্ত নেব।”
لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِااللہِ الْعَلِیِّ الْعَظِیْم...!! কতই না আক্ষেপের কথা! সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট ইত্যাদি ইলমে দ্বীন শেখার মাধ্যম নয়।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami