Share this link via
Personality Websites!
478394
9473
চাদরের তো প্রশ্নই ওঠে না; সোশ্যাল মিডিয়ার শোভাবর্ধনকারী নারীরা পুরো পোশাক পরে থাকবে সেটিই তো ভাগ্যের ব্যাপার। যখন পর্দানশীন নারীর চাদর দেখার মাধ্যমেও অন্তরে কুপ্রবৃত্তি জাগে তবে লক্ষ্য করুন অর্ধউলঙ্গ নারীকে দেখার মাধ্যমে হৃদয়ের কী দশা হয়...!! এই কারণেই তো আমাদের সমাজে যৌন সহিংসতার ঘটনা বাড়ছে, ব্যভিচার ছড়িয়ে পড়ছে, ছোট ছোট অবোধ শিশুদের সম্মানও নিরাপদ নয়। যালিমরা ৪-৫ বছরের ছোট্ট শিশুদের ওপর পাশবিক নির্যাতন চালিয়ে নির্মমভাবে হত্যা করে। اَلْاَمَان وَالْحَفِیْظ!
প্রিয় ইসলামী ভাইয়েরা! সোশ্যাল মিডিয়া সবার প্রয়োজনে পরিণত হয়েছে। তবে এর সঠিক ব্যবহার তো আমাদের ইখতিয়ারে আছে; প্রথমত এ থেকে বেঁচে থাকুন! এরপর প্রয়োজনের তাগিদে যদি ব্যবহার করেনও তবে তাতে কুদৃষ্টি থেকে অবশ্যই বাঁচুন! তাজদারে মদীনা, কলব ও সীনার প্রশান্তি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেছেন: “যে মুসলমান কোনো নারীর রূপ-লাবণ্যের দিকে (অনিচ্ছাকৃতভাবে) প্রথমবার নজর করে, এরপর নিজের চোখ অবনত করে নেয় তবে আল্লাহ পাক তাকে এমন ইবাদতের তৌফিক) দান করবেন যার স্বাদ সে অনুভব করবে।” (মুসনাদে আহমদ, খণ্ড: ৯, পৃষ্ঠা: ২০২, হাদিস: ২২৯১৬)
سُبْحَانَ الله! দেখুন! কুদৃষ্টি থেকে বাঁচার কেমন মহান ফযিলত। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। হায়! আমরা যেন কুদৃষ্টি থেকে বাঁচার মতো হতে পারি। اٰمِين بِجا هِ خَاتَمِ النَّبِيّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
প্রিয় ইসলামী ভাইয়েরা! সোশ্যাল মিডিয়ার আরও ক্ষতির মধ্যে একটি ক্ষতি হলো এর মাধ্যমে ভুল বুঝাবুঝি অনেক ছড়ায়।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami