Share this link via
Personality Websites!
478393
9473
খোলার দেরি, ঠিক তখনই কুদৃষ্টি শুরু হয়ে যায়। এখন তো অবস্থা এমন যে, কোনো ভালো জিনিস চালালেও, না’ত শরীফ বা বয়ান চালালেও শুরুতে কয়েক সেকেন্ডের বিজ্ঞাপন চলে আসে যাতে মিউজিকও থাকে এবং কুদৃষ্টির বিষয়ও।
মোটকথা এর মাধ্যমে চোখ ও কানের গুনাহ অনেক বেশি বেড়ে গেছে এবং এটি অত্যন্ত কঠিন গুনাহ। আল্লাহ পাক কুরআন মাজীদে ইরশাদ করেন:
اِنَّ السَّمْعَ وَ الْبَصَرَ وَ الْفُؤَادَ كُلُّ اُولٰٓىٕكَ كَانَ عَنْهُ مَسْـٴُـوْلًا (۳۶)
(পারা: ১৫, সূরা: বনী ইসরাঈল: ৩৬)
কানযুল ঈমানের অনুবাদ: নিশ্চয়ই কান, চোখ এবং হৃদয় এগুলোর প্রত্যেকটা সম্পর্কে কৈফিয়ত তলব করা হবে।
* হাদিসে পাকে আছে: اَلْعَيْنَانِ تَزْنِيَانِ অর্থাৎ চোখ দুটিও যিনা করে। (মুসনদে ইমাম আহমদ, ২/৫৬৮, হাদিস ৩৯৮৯) * এক বর্ণনায় আছে: চোখের যিনা হলো দেখা।
(আবু দাউদ, পৃ:৩৪২, হাদিস: ২১৫২)
মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم -এর ফরমান: “তোমরা হয় তো নিজেদের দৃষ্টি অবনত রাখবে এবং লজ্জাস্থানের হেফাযত করবে অন্যথায় আল্লাহ পাক তোমাদের আকৃতি বিকৃত করে দেবেন।” (আল-মু’জামুল কবীর, খণ্ড: ৪, পৃষ্ঠা: ৩১৯, হাদিস: ৭৭৪৬)
হযরত আলা বিন যিয়াদ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: “নিজের দৃষ্টি নারীর চাদরের ওপরও ফেলো না, কারণ দৃষ্টি অন্তরে কুপ্রবৃত্তি জন্ম দেয়।” (হিলয়াতুল আউলিয়া, ২/২৭৭)
আল্লাহ! আল্লাহ! লক্ষ্য করুন! আমাদের পর্দানশীন নারীর চাদরের ওপর দৃষ্টি দেওয়া থেকেও নিষেধ করা হচ্ছে যে, এ থেকে অন্তরে কামভাব জাগে। আক্ষেপ! সোশ্যাল মিডিয়ায়
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami