Share this link via
Personality Websites!
478390
9473
বনু তামীম গোত্রের এক ব্যক্তির বর্ণনা: একবার আমি হযরত আমির বিন আব্দুল্লাহ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ -এর খিদমতে হাজির হলাম। যখন পৌঁছালাম তখন তিনি নামায আদায় করছিলেন। আমি অপেক্ষায় বসে রইলাম। তিনি যখনই সালাম ফেরালেন, বললেন: “তোমার কাজ বলো...!! আমার তাড়া আছে।” আমি আরয করলাম: “কীসের তাড়া?” বললেন: “আল্লাহ পাক তোমার ওপর রহম করুক! না জানি কখন মালাকুল মাউত عَلَیْہِ السَّلَام পৌঁছে যান (অর্থাৎ জানি না জীবন কতটুকু বাকি আছে, তাই আমাকে বেশি বেশি নেকি সংগ্রহ করতে হবে, এটিই তাড়া)।” (মাউসুআ, খণ্ড: ৩, পৃষ্ঠা: ৩৩৪-৩৩৫, হাদীস: ১৩৬)
আল্লাহু আকবার! প্রিয় ইসলামী ভাইয়েরা! লক্ষ্য করুন! এরাই ছিলেন আল্লাহ পাকের নেক বান্দা, আখেরাতের প্রস্তুতি গ্রহণকারী মানুষ...!! আমাদের কাছে তো সময়ের কোনো অভাব নেই, দুই-চার ঘণ্টা তো সোশ্যাল মিডিয়ায় এমনিতেই অনর্থক কাটিয়ে দিই। আফসোস! আমাদের সময়ের মূল্যবোধ নেই। কিন্তু মনে রাখবেন; জীবন কোন কাজে অতিবাহিত হয়েছে, কিয়ামতের দিন তার হিসাব দিতে হবে।
নিশ্চয়ই সে বড় বিভ্রান্তিতে আছে
আল্লামা ইবনুল জাওযী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ লেখেন: একবার হযরত মানসুর বিন আম্মার رَحْمَۃُ اللهِ عَلَیْہِ খলিফা আব্দুল মালিক বিন মারওয়ানের কাছে আসলেন। খলিফা বললেন: “হে মানসুর! আমি আপনাকে এক বছরের সময় দিচ্ছি, একটি প্রশ্নের উত্তর খুঁজে আনুন! সেই প্রশ্নটি হলো; সবচেয়ে বুদ্ধিমান কে? আর সবচেয়ে বড় মূর্খ কে?” আব্দুল মালিক বিন মারওয়ানের প্রশ্ন শুনে হযরত মানসুর বিন আম্মার رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ফিরে গেলেন; প্রাসাদের দরজার
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami