Share this link via
Personality Websites!
478389
9473
কানযুল ঈমানের অনুবাদ: ঐ মাহবুবের যুগের শপথ! নিশ্চয়ই মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে।
ইমাম হাসান বসরী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: এখানে আসর বলতে আসরের সময় উদ্দেশ্য। আসরের সময় যেমন দিনের শেষ সময়, ঐ সময় কর্মব্যস্ত ব্যক্তিরা বা বাজারের দোকানদাররা তাদের দোকান গোছাতে শুরু করে; এখন ঐ সময়টি ঘনিয়ে আসে যে, যিনি সারাদিন কিছু উপার্জন করেননি, শীঘ্রই তিনি বাড়ি পৌঁছাবেন, তাঁর পরিবার-সন্তান তাঁর চারপাশ ঘিরে ধরবে এবং টাকা ও খাবারের দাবি জানাবে। তখন তাঁকে লজ্জার সম্মুখীন হতে হবে। একইভাবে হে মানুষ! দুনিয়া তার আসরের সময়ে আছে, কিয়ামত ঘনিয়ে এসেছে; শীঘ্রই মৃত্যু তার জাল বিছিয়ে দেবে, তোমার রূহ বের করে নেওয়া হবে, তোমাকে অন্ধকার কবরে নামিয়ে দেওয়া হবে। হায়! ঐ নির্বোধ ব্যক্তি যে গাফিলতিতে দিনরাত কাটিয়ে দিচ্ছে, সে কতই না ক্ষতিগ্রস্ত? কতই না লোকসানে। হ্যাঁ! হ্যাঁ! শীঘ্রই, খুব শীঘ্রই হাশর কায়েম হবে, কিয়ামত অনুষ্ঠিত হবে এবং আমাদের রবের দরবারে পেশ করা হবে। অতঃপর আমাদের জিজ্ঞেস করা হবে দুনিয়ায় কী উপার্জন করেছ? আল্লাহ পাকের দেওয়া নেয়ামতসমূহের কতটুকু হক আদায় করেছ? প্রতিটি নেয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আল্লাহ পাক ইরশাদ করেন:
اِقْتَرَبَ لِلنَّاسِ حِسَابُهُمْ وَ هُمْ فِیْ غَفْلَةٍ مُّعْرِضُوْنَۚ(۱)
(পারা: ১৭, সূরা: আম্বিয়া: ১)
কানযুল ঈমানের অনুবাদ: মানুষের হিসাব-নিকাশ আসন্ন এবং তারা অলসতায় মুখ ফিরিয়ে রয়েছে।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami