Share this link via
Personality Websites!
478240
9467
পাকের প্রিয় বান্দা হতে পারবে না। কারো অন্তরে যদি আউলিয়ায়ে কেরামের শত্রুতা থাকে, আবার শত্রুতা পোষণ করে সে আল্লাহকেও রাজি করে ফেলবে, এমনটা কখনোই সম্ভব নয় । কারণ কী? এর কারণ হলো; যে অন্তরে আউলিয়ায়ে কেরামের জন্য শত্রুতা রয়েছে, আল্লাহ পাক তার সাথে যুদ্ধ ঘোষণা করেন।
প্রিয় ইসলামী ভাইয়েরা! এখানে একটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে যে, মানুষের প্রতিদ্বন্দ্বিতা যদি মানুষের সাথে হয়, তবুও জেতার সম্ভাবনা থাকে। আর যদি মানুষ তার সৃষ্টিকর্তা, তার রব, তার রিযিকদাতার বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, সেখানে জেতার প্রশ্নই আসে না। এক্ষেত্রে পরাজয়, অপমান, গ্লানি এবং দুনিয়া ও আখিরাতের ধ্বংস সুনিশ্চিত। নমরুদ আল্লাহ পাকের সাথে যুদ্ধ করতে চেয়েছিলো। ঐ দূর্ভাগা হাজারো সৈন্য জমায়েত করলো, অস্ত্র ধরলো, তীর, তলোয়ার যা কিছু নিয়ে প্রস্তুতি নেওয়া যায়, তা দিয়ে প্রস্তুতি নিলো, যুদ্ধের ময়দানে অবতীর্ণ হলো।
ঐ দূর্ভাগা আল্লাহ পাকের সাথে কী যুদ্ধ করবে? আল্লাহ পাক তাঁর সৃষ্টি থেকে ক্ষুদ্র একটি সৃষ্টি মশা পাঠালেন। চারদিক থেকে এতো মশা এসে ছেয়ে গেলো যে সূর্য ঢেকে গেলো। দিনের বেলাতেই অন্ধকার ছেয়ে গেলো। এই মশাগুলো নমরুদের সৈন্য দলকে কামড়ানো শুরু করলো আর পুরো সৈন্য দলের চামড়া, মাংস সব খেয়ে ফেললো। কেবল পুরো সৈন্য দলের হাঁড়, কঙ্কাল পড়ে রইলো। সবশেষে একটি মশা গিয়ে নমরুদের মাথায় ঢুকে পড়লো। কিতাবে উল্লেখ আছে; ৪০০ বছর ধরে সেই মশা নমরুদকে কামড়াতে থাকলো এবং তার কারণে নমরুদের মাথায় জুতা দিয়ে আঘাত করতে হতো।
(তাফসীরে ইবনে কাসীর, পারা: ৩, সূরা: বাকারা, ২৫৮ নং আয়াতের পাদটিকা, ১/৬৯৪)
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami